মিশা সওদাগর
বিনোদন

অনন্তের সিনেমা দিয়ে বিন্দুমাত্র লাভ নেই

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল। এই ঈদে মুক্তি পেয়েছে এ তারকার বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’। মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার অন্ত নেই।

আরও পড়ুন: আদর্শ ঘরণি হওয়ার চেষ্টা!

বারবার অনন্ত জলিল দাবি করেছেন, তার এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকারও বেশি। এটি বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত। এতে বিভিন্ন দেশের শিল্পী কলাকুশলী কাজ করেছেন।

সিনেমাটির একটি চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। তিনি মনে করেন, ‘দিন-দ্য ডে’র মতো সিনেমা দিয়ে দেশের কোনো লাভ হয় না। এগুলোকে বড় জোর শৌখিন সিনেমা বলা যেতে পারে।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, “দিন-দ্য ডে’ নিয়ে কথা বলার কী আছে। এই সিনেমা দিয়ে ইন্ডস্ট্রির কোনো লাভ নেই। ১২০ কোটি টাকার সিনেমা আমাদের এখানে বানানো সম্ভব নয়। এত টাকার সিনেমা চলবে কোথায়, টাকাটা উঠবে কীভাবে? কাজেই এটা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। এছাড়া এই সিনেমায় প্রফেশনাল কোন শিল্পী নেই। ওনারা সাধারণত শৌখিন শিল্পী।”

আরও পড়ুন: আত্মহত্যার কথা ভাবতাম

অনন্ত জলিল সম্পর্কে মিশা সওদাগর বলেন, “তিনি মূলত একজন বড় পর্যায়ের ব্যবসায়ী। একজন সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)। তার ফ্যাক্টরিতে ১২-১৩ হাজার লোক কাজ করে। তিনি তার স্ত্রীকে নিয়ে নিজের ভালো লাগা থেকেই সিনেমা বানান। এখানে ইন্ডাস্ট্রির বিন্দুমাত্র লাভ নেই। ইন্ডাস্ট্রির লাভ ‘পরাণ’, ‘হাওয়া’, ‘শান’, ‘গলুই’ দিয়ে।”

প্রসঙ্গত, ‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বরাবরের মতো এই সিনেমায়ও নিজের স্ত্রী বর্ষাকেই নায়িকা হিসেবে নিয়েছেন অনন্ত জলিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা