কঙ্গনা রানাওয়াত
বিনোদন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত কঙ্গনা

সান নিউজ ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। ভারতে যে কোনো আলোচিত ঘটনা ঘটলেই সেই বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: সুখবরের অপেক্ষায় উচ্ছ্বাসিত পরীমনি

হরহামেশাই খোলামেলা মন্তব্য করে আলোচনায় থাকেন। তবে তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার কারণে বেশিরভাগ সময় বিতর্কের মুখেই পড়তে হয় তাকে।

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। সোমবার (৮ আগস্ট) পরীক্ষা-নিরীক্ষার তার ডেঙ্গু শনাক্ত হয়। কিন্তু অসুস্থ শরীর নিয়েও শুটিং করছেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার কঙ্গনার ডেঙ্গু ধরা পড়ে। তার রক্তে শ্বেতকণিকা কমে গেছে। তার শরীরে প্রচন্ড জ্বর রয়েছে। এ পরিস্থিতিতেও ‘ইমার্জেন্সি’ সিনেমার শুটিং করছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মসের অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘যখন তোমার ডেঙ্গু জ্বর হয়, রক্তে শ্বেতকণিকার পরিমাণ মারাত্মকভাবে কমে যায়, শরীরে প্রচন্ড জ্বর— তারপরও তুমি কাজ করছো। এটাকে প্যাশন বলে না, এটি পাগলামি।’

১৯৭৫-১৯৭৭ সাল ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ সময়। তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এ অবস্থার মূল পরামর্শদাতা ছিলেন ভারতের তদনীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

জরুরি অবস্থার ঘোষণা আদপে ঠিক নাকি ভুল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। বিতর্ক রয়েছে সেই সময় ঘটা নানা ঘটনা নিয়েও। সেসবই ‘ইমার্জেন্সি’ সিনেমায় তুলে ধরতে চান কঙ্গনা। এ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।

আরও পড়ুন: অনন্তের সিনেমা দিয়ে বিন্দুমাত্র লাভ নেই

প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াত ২০০৬ সালের থ্রিলার চলচ্চিত্র গ্যাংস্টার-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। তিনি নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, তন্মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এছাড়াও তিনি ৪টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। ফোর্বসের ভারতের ১০০ তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা