সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ে নিয়ে যা বললেন তাহসান

বিনোদন ডেস্ক: সদ্যই ২য় বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যেন মধুর সমস্যায় পড়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। একটি দল দু’জনের অতীত নিয়ে সমালোচনায় মেতেছেন।

আরও পড়ুন: অভিনেতা প্রবীর মিত্র আর নেই

শুরু থেকেই নিরব অভিনেতা তাহসান। বিয়ে করলেও কোনো ঢাক-ঢোল পেটাননি। বরং পারিবারিক আয়োজনেই সকল অনুষ্ঠান ও কার্যক্রম সম্পন্ন করেছেন।

শনিবার (৪ জানুয়ারি) বিয়ের পর সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় অবশ্য প্রকাশ্যে আসতেই হয়েছে তাহসানকে। উদ্দেশ্য, তার নতুন গানের মুক্তি।

রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারকধর্মী। কিছু মানুষ আছেন যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকেন। এটা উচিৎ না। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন।’

তিনি বলেন, ‘আমি অন্য আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায় তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’

এদিন প্রকাশ পেয়েছে তাহসান খান ও সিঁথি সাহার গান ‘একা ঘর আমার’। বিরহ ধাচের গানটি লিখেছেন তাহসান নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তাহসান। সঙ্গে ছিলেন সিঁথি সাহা, সাজিদ সরকারসহ আরও অনেকে।

আরও পড়ুন: শাকিবের সিনেমায় রিয়া

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী বলেন, ‘৭-৮ মাসে আগেই গানটি লেখা। একটা মানুষের প্রেমে পড়ে গেলে সেই মানুষটার প্রতি অনেক প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষের কষ্ট অনেক বেশি হয়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে আর আপনি সেই কষ্টটা পুষে রাখছেন। বলতে গেলে একটা মানুষকে ভালোবাসি আবার সেই মানুষটাকে ঘৃণাও করি- এমন চিন্তা থেকেই এই গানটি মাথায় এসেছে। সত্যি বলতে গত ২০-২২ বছর ধরে অনেক ধরণের গান করেছি কিন্তু বিরহের গানের জন্যই দর্শকের বেশি ভালোবাসা পেয়েছি। এবারও তাই হলো।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা