ইলিয়াস কাঞ্চন
বিনোদন

সিনেমার মানুষদের কটাক্ষ করবেন না

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিনেত্রী কবরীর জন্মদিন পালন করা হয়েছে। এদিন রাত ৮টার দিকে এফডিসিতে সমিতির কার্যালয়ে কেক কাটা হয়।

আরও পড়ুন: আমি অন্তঃসত্ত্বা নই

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক ও কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়ক অমিত হাসানসহ অনেকে।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রাজ্জাক-কবরী বড় ব্যাপার, কত বড় ব্যাপার সেটা আমরা বলে বোঝাতে পারব না। কাকতলীয় ব্যাপার হলো, আমি যখন এর আগে সেক্রেটারি পদে ইলেকশনে দাঁড়িয়ে পাস করে ক্ষমতায় এসেছিলাম তখন রাজ্জাক ভাইয়ের জন্মদিন ছিল। আর আমি এবারে সভাপতি হয়ে কমিটিতে আসার পরে কবরী আপার জন্মদিন পালন করছি।

লিজেন্ড এই দুজনের জন্মদিন পালন করার দায়িত্বটা কীভাবে যেন আমার এবং আমাদের এই কমিটির ওপর এসে পড়ল।’

আরও পড়ুন: বলিউড নায়িকারা মিথ্যেবাদী

তিনি আরও বলেন, যদিও আজ তার জন্মদিন, তবুও মনে পড়ছে তিনি আমাদের মাঝে নেই। এটাই সবচেয়ে বেশি মনে পড়ছে। সেজন্য আমি এবং আমাদের সমিতির পক্ষ থেকে দোয়ার আয়োজন করেছি। আপনারা যারা দেখছেন তারাও দোয়া করবেন; তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন। তিনি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ছিলেন।

আমি দেখেছি আমরা অনেকের সম্পর্কে অনেক কিছু ধারণা করি কিন্তু আমাদের কোরআনে কিন্তু নিষেধ করেছে মনগড়া ধারণা করার ব্যাপারে। সেই ধারণা ভুল হতে পারে। সেই ভুল ধারণার জন্য নিজে গুনাগার হতে পারি। সৃষ্টিকর্তা কখন কার প্রতি সন্তুষ্ট হন আমরা কেউ জানি না। এই বিষয়টা সৃষ্টিকর্তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।

কাউকে আল্লাহ সম্মান দেন আর কাউকে আল্লাহ অসম্মান করেন। এই বিষয়গুলো আছে। আরেকটা বিষয় বলি যাকে ইচ্ছা তাকে তিনি মাফও করে দেবেন। আমরা যারা চলচ্চিত্রের মানুষ তাদের নিয়ে অনেকে অনেক নেতিবাচক ধারণা করেন। কটাক্ষ করেন। এটা করবেন না। আল্লাহতালা সৃষ্টিকর্তা, তিনি কাকে কীভাবে ভালোবাসেন, কীভাবে কবুল করবেন আমরা কেউ জানি না। একদমই তার নিজের ব্যক্তিগত ব্যাপার এটা।

আরও পড়ুন: বলিউডে পৌঁছে গেছে ‘দিন-দ্য ডে’

তিনি বলেন, ‘আমরা আজ উনার জন্মদিন পালন করছি। কিন্তু তিনি আমারদের মাঝ থেকে চলে গেছেন। কিন্তু দেখেন সাইমন বললো, অমিত হাসান বললো আপু আপনি যেখানে থাকেন আমরা আপনাকে ভালোবাসি। আমি আবারও বলছি কবরী আপা, রাজ্জাক ভাই আপনাদের স্নেহের কথা ভুলে যাইনি। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের স্মরণ করবো।

ততদিন আপনাদের জন্য দোয়া করবো। আমাদের ভক্তদের বলবো যেন দোয়া করে। সৃষ্টিকর্তার কাছে বলবো আমাদের সবাইকে যেন মাফ করে দেন। আমরা যেন সৃষ্টিকর্তার প্রিয়পাত্র হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা