মল্লিকা শেরাওয়াত
বিনোদন

বলিউড নায়িকারা মিথ্যেবাদী

সান নিউজ ডেস্ক: মল্লিকা শেরাওয়াত বলিউডের পাশাপাশি জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে বলিউড অভিনেত্রীদের মিথ্যেবাদী বলেছেন তিনি।

আরও পড়ুন: বলিউডে পৌঁছে গেছে ‘দিন-দ্য ডে’

‘দ্য মিথ’ সিনেমার অডিশনের সময়ের স্মৃতিচারণ করে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘আমি অডিশন দিয়ে সিনেমায় সুযোগ পেয়েছিলাম। বলতে খুব গর্ব বোধ করি, বলিউডের প্রতিটি অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। তাই যে সব অভিনেত্রীরা বলেছিলেন, তারা কখনও কোনো অডিশন দেননি, সবাই মিথ্যে বলেছে। আমি তাদের অডিশন দেখেছি। জ্যাকি আমাকে তাদের অডিশন টেপ দেখিয়েছে।’

বর্তমানে ‘আর/আরকে’ সিনেমার প্রচারে ব্যস্ত মল্লিকা শেরাওয়াত। সিনেমাটিতে আরও অভিনয় করছেন— রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা। এরই মধ্যে সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্লোরেন্সের রিভার টু রিভার ফেস্টিভ্যাল, বুচেন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, অস্টিন ফিল্ম ফেস্টিভ্যাল এবং পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে সিনেমাটি।

আগামী ২২ জুলাই ‘আর/আরকে’ সিনেমাটি মুক্তি পাবে।

আরও পড়ুন: কোটি ছাড়িয়ে মেহজাবীন

প্রসঙ্গত, মল্লিকা বলিউড চলচ্চিত্রে কর্মজীবন প্রতিষ্ঠার পাশাপাশি তামিল, কন্নড়, হিন্দি, ইংরেজি এবং চীনা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। খোয়াইশ (২০০৩) এবং মার্ডার (২০০৪) চলচ্চিত্রে সাহসীভাবে পর্দায় উপস্থিতির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। শেরাওয়াত প্রায়শই যৌনতার প্রতীক হিসেবে গণমাধ্যমগুলোতে উপস্থিত হয়েছেন। ২০০৬ সালে তিনি পেয়ার কে সাইড এফেক্টস সফল রোমান্টিক কমেডি চলচ্চিত্রে অভিনয় করেন যা তাকে বিভিন্ন সমালোচকদের প্রশংসা অর্জন করতে সহায়তা করে।

এরপর, তিনি আপ কা সুরুর - দ্য রিয়েল লাভ স্টোরি (২০০৭) ও ওয়েলকাম (২০০৭)-এর মতোন সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন, এবং ডাবল ধামাল চলচ্চিত্রে, যা ছিল তার সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য। বলিউডের কয়েকজন তারকাদের মধ্যে তিনি একজন যিনি হিসসস (২০১০) এবং পলিটিক্স অব লাভ (২০১১) চলচ্চিত্রের মাধ্যমে হলিউডে সমন্বিত হওয়ার চেষ্টা করেছিলেন।

২০০২ সালে জিনা সির্ফ মেরে লিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। চলচ্চিত্রে অভিনয় শুরু করার পূর্বে তিনি টেলিভিশন বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা