বলিউডে পৌঁছে গেছে ‘দিন-দ্য ডে’
বিনোদন

বলিউডে পৌঁছে গেছে ‘দিন-দ্য ডে’

সান নিউজ ডেস্ক : চিত্রনায়িকা বর্ষা এবং চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের পরিচালনায় ঈদুল আজহায় মুক্তি পাওয়া 'দিন: দ্য ডে' সিনেমা। । এসব কারণেই মূলত এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। সিনেমা প্রচারণায় হলে হলে যাচ্ছেন তারা।

আরও পড়ুন: ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

এবার বর্ষা দাবি করলেন, ‘দিন-দ্য ডে’ সিনেমার খবর পৌঁছে গেছে বলিউডেও। সেখান থেকে নাকি তার কাছে ফোন এসেছে।রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস-এ গতকাল বর্ষা সাংবাদিকদের জানান, বলিউডের ইনস্টাগ্রাম পেজ থেকে ফোন করে তার প্রশংসা করা হয়েছে।

বর্ষা বলেন, “বিগ বাজেটের সিনেমা এত সুপারহিট হয়েছে, যার জন্য আসলে প্রাউড করার মতো। কোনও একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়; সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপারহিট কোনও কিছু হলে, ব্লকবাস্টার কিছু হলে গেলে; যেমন বিদেশের নিউজ আপনারা করছেন, সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে- বাংলাদেশে একটা সিনেমা হয়েছে ‘দিন : দ্য ডে’; তারা আমাদের নম্বর জোগাড় করে কল করেছে। দেখেন, ইন্ডিয়ার মতো জায়গার সাংবাদিকেরা আমাকে ফোন করে বলছে, ‘অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ’। আর কী পাওয়া।”

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ

যদিও কে ফোন করেছেন, সেই তথ্য প্রকাশ করেননি বর্ষা। তাই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এছাড়া বলিউডকেন্দ্রিক কিছু ইনস্টাগ্রাম পেজ থেকে ‘দিন-দ্য ডে’ নিয়ে পোস্ট করা হয়েছে। কেউ কেউ বলছেন, এই কাজগুলো তারা অর্থের বিনিময়ে করে থাকে।

উল্লেখ্য, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এখানে বরাবরের মতো নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা