অনন্ত জলিল
বিনোদন

আমি চলচ্চিত্রকে ভালো জায়গায় নিতে চাই

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল। দেশের ৭৪ জন শিল্পীকে নিয়ে ‘দিন দ্য ডে’ দেখবেন বলে ঘোষণা দিয়েছিলেন এ তারকা। এ জন্য শিল্পীদের আমন্ত্রণও জানান তিনি। কিন্তু তার ডাকে সাড়া দেননি শিল্পীরা।

আরও পড়ুন: বুকটা হুহু করে উঠলো

এ জন্য দুঃখ প্রকাশ করে অনন্ত বলেন, ‘চেষ্টার কমতি ছিল না। কিন্তু তারা যদি না আসেন কী করার আছে!’

নির্দিষ্ট দিনে ‘দিন দ্য ডে’ সিনেমার প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই চিত্রনায়ক। এ সময় তিনি বলেন, ‘আমরা মুখে বলি চলচ্চিত্র পরিবার, কিন্তু আমরা যখন কাজে দেখি না, তখন খুব কষ্ট লাগে। আমি চলচ্চিত্র পরিবারকে দাওয়াত দিয়েছি- একসঙ্গে দেখা করব, সিনেমা দেখব, আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলব। তাহলে সবাই মনে করবে, আমাদের মধ্যে ইউনিটি আছে। কিন্তু আমি একা চেষ্টা করলে হবে না। এই মনমানসিকতা সবার মধ্যে থাকতে হবে।’

অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও অধিকাংশ শিল্পী অজুহাত বা কারণ দেখিয়েছেন দাবি করে অনন্ত বলেন, ‘আমি ববিতা আপাকে ফোন করেছিলাম, তিনি ফোন ধরেন নাই। চম্পা আপার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা মনে করেছি, যেহেতু তারা তিন বোন, এক বোন আরেক বোনকে বলবে। উনারা আমাদের মাথার মুকুট। ববিতা আপা, সুচন্দা আপার সঙ্গে আমার কথা না হলেও আমার কথা হয়েছে চম্পা আপার সঙ্গে। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। তিনি শুনে বললেন, তোমাকে আমরা অনেক ভালো জানি, তুমি কিছু করার চেষ্টা করছো।’

আরও পড়ুন: চলে গেলেন ভূপিন্দর সিং

‘আলমগীর ভাইকে আমি অনেক এসএমএস পাঠিয়েছি, কোনো উত্তর নাই। পরে জানতে পারলাম তিনি কলকাতা। তারপরও আমি আমার বডিগার্ডকে দিয়ে রুনা লায়লা আপা, আলমগীর ভাইয়ের নাম লিখে বাসায় চিঠি পাঠিয়েছি। রুবেল ভাইকে আমি পাচ্ছিলাম না। আমি তার ভক্ত। পরে ইনভাইটেশন কার্ড ও ভয়েস মেসেজ দিয়েছি। আমি অপু বিশ্বাসকে কয়েকবার ফোন করেছি। পরে ধরে বলেছে, শুটে আছে। ইমনকে বললাম। সে বলল, ভাইয়া আমি কিছুতেই মিস করব না। কিন্তু সে আসেনি।’

অনন্ত কষ্ট নিয়ে বলেন, ‘আমি যতই সততা দেখাই, ততই দেখি পেছন থেকে কেউ যেন আমার পা টেনে ধরে রাখে। আমি যত চাই এই সিঁড়ি দিয়ে উঠে চলচ্চিত্রকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, দেখি পেছন থেকে টেনে ধরে রাখে। এগুলো খুব কষ্ট লাগে!’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা