বরিশাল মাতালেন মিমি
বিনোদন

বরিশাল মাতালেন মিমি

সান নিউজ ডেস্ক : বরিশালে জয় বাংলা উৎসবের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরাণ যাহা চায়-তুমি তাই, তুমি তাই গো’ এই গান গেয়ে ভক্ত, দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করেছেন ভারতের সংসদ সদস্য ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মি‌মি চক্রবর্তী।

আরও পড়ুন: আসাম ও মেঘালয়ে বন্যায় ৩১ মৃত্যু

বৃহষ্পতিবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানের মঞ্চে ওঠেন তিনি। মঞ্চে উঠে মিমি শুরুতেই বরিশালে এসে তার মুগ্ধতার কথা জানান।

এসময় তিনি বলেন, ব‌রিশালে এসে আমি মুগ্ধ।

ব‌রিশালের মানুষ আমাকে এত ভালোবাসে, তা এখানে এসে বুঝতে পেরেছি। আমাদের চল‌চ্চিত্র আপনারা দেখেন জা‌নি, আমাকে অনেক ভালোবাসেন। আমিও আপনাদের অনেক ভালোবাসি। আপনাদের ভালোবাসা আমাকে আরও ভালো ভালো কাজ করতে অনুপ্রা‌ণিত করবে।
এরপর মি‌মি সুরকার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরাণ যাহা চায়-তুমি তাই, তুমি তাই গো’ গানটি পরিবেশন করেন। এরপর প্রতুল মুখোপ্যাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ পরিবেশন করেন এই টালিউড তারকা। পরে তিনি অতিথিদের সঙ্গে মঞ্চের সামনে আসন গ্রহণ করে মধ্যরাত পর্যন্ত উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরের পর মিমিকে বহনকারী হেলিকপ্টার বরিশাল পুলিশ লাইন্সের খেলার মাঠে অবতরণ করে। পরে সেখান থেকে তিনি বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন জয় বাংলা উৎসবে অংশ নেওয়ার জন্য।

মিমির পরে সংগীত শিল্পী আরে‌ফিন রু‌মি, ঐশী, এমপি মমতাজ, চিশ‌তি বাউল, পারভেজ, লুইপা, বালাম, প্রতীক হাসান,তমা মির্জাসহ অন্যারা মঞ্চ মাতান। অনুষ্ঠানের শুরুতে নাচে মঞ্চ মাতান নায়ক ফেরদৌস, নিরব, নায়িকা পূর্নিমাসহ অন্য শিল্পীরা।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা