সুশান্ত সিং রাজপুতকে হারানোর শোক
বিনোদন

সুশান্ত সিং রাজপুতকে হারানোর শোক

সান নিউজ ডেস্ক : ২০২০ সালের ১৪ জুন আচমকাই ঘুমের দেশে পারি দিয়েছিলেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে গেল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

আরও পড়ুন: নিজের বাসার ছাদে বাগান করেন

তার মৃত্যুর দুই বছর আজ। এদিন রিয়া জানালেন, ভালোবাসা আজও অটুট রয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে রিয়া চারটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে সুশান্ত বেশ প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল। রিয়ার সঙ্গে প্রেমে মত্ত। এর ক্যাপশন অভিনেত্রী লেখেন, প্রতিদিন তোমাকে মিস করি। এই ক্যাপশনের সঙ্গে ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন তিনি।

শুধু রিয়াই নন, সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শোক ও স্মৃতিচারণ করছেন সহশিল্পী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। তারাও সামাজিকমাধ্যমে সুশান্তকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
তার মৃত্যুর একমাস পর মুক্তি পেয়েছিল তার শেষ সিনেমা দিল বেচারা।

এ সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বাকি ছিল ডাবিংয়ের কাজ। সুশান্তের সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য ছবির নির্মাতারা আরজে আদিত্যকে বেছে নিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে আদিত্য বলেছিলেন, সুশান্ত সিং রাজপুতের মতো একজন অভিনেতার জন্য ডাবিং করা কিন্তু মুখের কথা নয়। এর জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছিল। কণ্ঠের মধ্যে যেমন দৃঢ়তা প্রয়োজন ছিল তেমনই দরকার ছিল আবেগ। দুইয়ের মিশেলে সুশান্তের জন্য ডাবিং করার কাজটা ছিল বেশ কঠিন।

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল দিল বেচারা। টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছিলেন সুশান্ত।


সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা