তবে কি মৌসুমীর অধঃপতনের ইঙ্গিত দিলেন অমিত?
বিনোদন

তবে কি মৌসুমীর অধঃপতনের ইঙ্গিত দিলেন অমিত?

বিনোদন ডেস্ক : হিংসা-বিদ্বেষ, নষ্ট রাজনীতি এবং সম্মানহানির জোয়ারে বন্যা কবলিত ঢাকায় চলচ্চিত্র। অভিনেত্রী মৌসুমীকে কেন্দ্র করে জায়েদ খান এবং ওমর সানির ঘটনায় বিগত কয়েকদিন ধরে নতুন করে উত্তাল সিনেমাপাড়া ।

আরও পড়ুন : পদ্মা সেতুতে ৪১৫ ল্যাম্পপোস্টে জ্বললো আলো

বাংলাদেশ শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন ওমর সানি। সেখানে তিনি জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙা ও তাকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ আনেন।

রোববার (১২ জুন ) এই বিষয়ে সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবার লিখিত অভিযোগ দিয়েছেন সানি।

ঠিক তার পরদিনই এক অডিও বার্তায় বোমা ফাটালেন স্ত্রী মৌসুমী। সেখানে তিনি দাবি করেন, জায়েদ খান ভালো ছেলে। তার ছোট ভাইয়ের মতো। ওমর সানি যেসব অভিযোগ করেছেন তা সত্যি নয়।

আরও পড়ুন : কলেরা আতঙ্কে মারিউপোল

তার অডিও বার্তাটি প্রকাশ হতেই শুরু হয় ঝড়। কেউ ওমর সানিকে মিথ্যেবাদী বলছেন তো কেউ মৌসুমীকে বলছিলেন প্রতারক।

সোমবার (১৩ জুন ) সন্ধ্যায় সানি-মৌসুমীর পুত্র ফারদিন মুখ খুলেন গণমাধ্যমে। তার কথায় স্পষ্ট হয়, ওমর সানির অভিযোগ মিথ্যে নয়। ফারদিনও বলেন, তার মা মৌসুমীকে বিরক্ত করেন জায়েদ খান।

আরও পড়ুন : ১৭৯ অনলাইন পোর্টাল বন্ধে চিঠি

শুধু তাই নয়, ছেলে ফারদিনের ব্যবসায় ও পরিবারের ক্ষতি করারও চেষ্টা করছেন জায়েদ খান; দাবি করেন তিনি। তার এই বক্তব্যের পর প্রশ্ন উঠে মৌসুমীর অডিও বার্তা নিয়ে। ছেলের কাছে প্রমাণ থাকা সত্বেও মৌসুমী কেন স্বামীর বিপক্ষে গিয়ে জায়েদের সাফাই গাইলেন সেই প্রশ্ন উঠছে।

সাম্প্রতিক এই ঘটনায় চলচ্চিত্রের মানুষেরা বিরক্ত, বিব্রত। বিষয়টি নিয়ে অনেকেই গণমাধ্যমে সরাসরি কথা বলেছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। অনেকেই আবার আকার ইঙ্গিতে সানি-মৌসুমীর দীর্ঘদিনের সংসার জীবনে অশান্তির আভাস পেয়ে মন খারাপ করে স্ট্যাটাস দিয়েছেন।

আরও পড়ুন : সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না

জনপ্রিয় অভিনেতা অমিত হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনি একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে কারো নাম তিনি উল্লেখ করেননি। তবে তার স্ট্যাটাসটির নিচে বক্তব্যগুলো পড়লেই টের পাওয়া যায় সবাই ধরে নিয়েছেন অমিত সানী-মৌসুমী ও জায়েদ খানের ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন।

মঙ্গলবার (১৪ জুন) তিনি লিখেন, ‘তাকিয়ে রইলাম একটি উজ্জ্বল নক্ষত্রের বিরতিহীন অধঃপতন দেখে। অস্পষ্ট কুয়াশায় ঢেকে গেল। কষ্টে গড়া সম্মান দুমড়েমুচড়ে পড়লো পদতলে।’

আরও পড়ুন : জাতিসংঘের কার্যক্রমে বাংলা ভাষা

ঢাকাই সিনেমার ভার্সেটাইল এই অভিনেতা কার অধঃপতনের কথা বলেছেন? সে নিয়ে মুখ খুলতে রাজী নন তিনি।

অমিত হাসানের সাথে সানি-মৌসুমী দম্পতির পারিবারিক বন্ধুত্বের সম্পর্ক। দীর্ঘদিন তারা একসঙ্গে সিনেমায় কাজও করেছেন। অনেক সিনেমায় মৌসুমীর নায়ক হয়েছেন অমিত হাসান।

শিল্পী সমিতির রাজনীতিতেও তারা ছিলেন একই মতাদর্শের। তবে সর্বশেষ নির্বাচনে মৌসুমী ও অমিত ভিন্ন দুটি প্যানেলে নির্বাচন করেন। দুজনেই জয়ী হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা