সুশান্ত সিং রাজপুত
বিনোদন

সুশান্তের রহস্যময় মৃত্যুর ২ বছর

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আজ মঙ্গলবার (১৪ জুন) এই অভিনেতার দ্বিতীয় প্রয়াণ দিবস। ২০২০ সালের এই দিনে নিজ বাসা থেকে এই অভিনেতার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে এই অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও এ নিয়ে মামলা চলছে।

আরও পড়ুন: নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

তার বলিউডে যাত্রা বেশি দিনের ছিল না। খুব কম সময়েই অসংখ্য ভক্তদের মন জয় করে নেন সুশান্ত। তার অভিনয়ে মুগ্ধ ছিলেন সবাই।

তার এমন অকাল মৃত্যুে ভেঙে পরেন পরিবার, ভক্তরা। সারা ভারতজুড়ে এই মৃত্যু ছিল আলোচিত।

নিজের বেডরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্তের মরদেহ। পুলিশ বলেছে এটি আত্মহত্যা। তবে পরিবারের দাবি, তাকে মেরে ফেলা হয়েছে।

পরিবারের দাবির মুখে তখন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাইকে গ্রেফতার করার হয়। পরবর্তীতে তারা জামিনে বের হন। মৃত্যুর বিষয়টিও ধীরে ধীরে চাপা পড়ে যায় নানা খবরে।

তবে সুশান্ত আত্মহত্যা করেনি বলে এখনও দাবি করে তার পরিবার, সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও। তার এমন চলে যাওয়া এখনও কাঁদায় কাছের মানুষদের।

আরও পড়ুন: সাড়ে ১৭ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত ২০০৮ সালে রাজপুত বালাজি টেলিফিল্মস প্রযোজিত কিস দেশ মে হ্যায় মেরা দিল ধারাবাহিকে প্রিত জুনেজার চরিত্রে অভিনয় করেন। ২০০৯ সালে তিনি পবিত্র রিস্তা ধারাবাহিকে মানব দেশমুখের চরিত্রে অভিনয় করেন। ২০১০ সালে তিনি ড্যান্স আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ঝলক দিখলা জা ২-এ মস্ত কলন্দর বয়েজ টিমে অংশগ্রহণ করেন।

২০১০ সালে তিনি ঝলক দিখলা যা ৪-এ অংশগ্রহণ করে মোস্ট কনসিস্টেন্ট পারফর্মার পুরস্কার পান। ২০১১ সালে তিনি পবিত্র রিস্তা ধারাবাহিকের কাজ ছেড়ে দেন চলচ্চিত্রে অভিনয় করবেন বলে। মৃত্যুর আগে তার শেষ করা মুভি ছিলো দিল বেচারা। যা তার মৃত্যুর পর মুক্তি পায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা