ওমর সানীর চড়, জায়েদের গুলি করার হুমকি
বিনোদন

ওমর সানীর চড়, জায়েদের গুলি করার হুমকি

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকির অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক ওই সময় বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী। তবে জায়েদ খান এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান। এ নিয়ে দ্বন্দ্ব হয় মৌসুমীর স্বামী ওমর সানির সঙ্গে। ওমর সানি এ নিয়ে ডিপজলের কাছে নালিশও দিয়েছিলেন।

ডিপজল বলেন, থাক, বাদ দাও। মারামারি করার দরকার নাই। সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না। মৌসুমীর কাছেও যাবে না।

আরও পড়ুন: দর্শক আমাকে দেখতে চায়

একজন প্রত্যক্ষদর্শী জানান, অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। এ সময় জায়েদকে উদ্দেশ করে ওমর সানী বলেন, ‘তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।’ সানীর চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, গুলি করে দেব।

ঘটনার ব্যাপারে ওমর সানী বলেন, ‘আমি গিয়েই চড় মেরেছি। সে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। তখন আমি তাকে একটি গালি দিয়েছি। এ সময় রোজিনা আপা, অঞ্জনা আপা, সুচরিতা আপা ওনারা উপস্থিত ছিলেন। এর চেয়ে বেশি কিছু আপাতত বলতে পারব না।’

জায়েদ খান বলেন, ‘বিয়ের অনুষ্ঠানটি হয়েছে বসুন্ধরার কনভেনশন সেন্টারে। এর ভেতরে কোনো রকমের অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। সেই সুযোগও নেই। তাহলে আমার কাছে পিস্তল আসবে কোথা থেকে?’

আরও পড়ুন: কেন কাঁদলেন দীঘি?

এদিকে, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজল গণমাধ্যমে বলেছেন, ‘আমি এসব জানি না। একটু ধাক্কাধাক্কি হয়েছে। এসব ব্যাপারে আমার কোনো কিছু বলার ইচ্ছা নেই। আমি বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। এর বেশি কিছু জানিও না।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা