মৌসুমী
বিনোদন

দর্শক আমাকে দেখতে চায়

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তারা। বর্তমানে দুজন সিনেমার কাজ কমিয়ে দিলেও বিজ্ঞাপন ও সেবামূলক কাজে তাদের দেখা যায়। সম্প্রতি তারা ‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’-এর বিজ্ঞাপনে জুটিবদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: কেন কাঁদলেন দীঘি?

শুক্রবার (১০ জুন) রাজধানীর পুলিশ প্লাজায় এই দম্পতি এই হেয়ার অয়েলের শো-রুম উদ্বোধন করেন।

মৌসুমী বলেন, ‘আমার নামটাকে কেউ যদি কোনো ভালো কাজে ব্যবহার করে, কোনো প্রতিষ্ঠান যদি এ কারণে দাঁড়াতে পারে, তাদের ব্র্যান্ডিংটা যদি এগিয়ে যায় তাহলে আমি কেন করবো না? আমি মনে করছি এটা আমারো লাভ হচ্ছে, ওদেরও লাভ হচ্ছে। কারণ আমি এখন কাজ কম করছি কিন্তু আমার দর্শক কোনো না-কোনোভাবে আমাকে দেখতে চায়।’

ওমর সানি বলেন, ‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’ আমরা যখন থেকে ব্যবহার করছি তখন এটা কোম্পানি হয়ে ওঠেনি। খুবই ভালো তেল! ফলাফল ভালো বলেই ওদের সঙ্গে আমারে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে।’

আরও পড়ুন: দুই বাংলায় মিথিলার বিরল রেকর্ড

প্রসঙ্গত, ওমর সানী-মৌসুমীর সুখের সংসারে রয়েছে দুই সন্তান- ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা। কিছুদিন আগে একমাত্র ছেলে ফারদিনকে বিয়ে দিয়েছেন সানি-মৌসুমী।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাধেন ওমর সানী ও মৌসুমী। এর মধ্যে রয়েছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সাহেব নামে গোলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা