বিনোদন

কঠিন বিপদে শাহরুখের নায়িকা

বিনোদন ডেস্ক: ১৯৯৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘পরদেশ’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় অভিনেত্রী মাহিমা চৌধুরীর। এরপর ‘ডাগ’, ‘ধাড়কান’, ‘দিল হ্যায় তুমহারা’ থেকে ‘দিল কেয়া করে’ ও ‘লজ্জা’তে তার অভিনয় ছিলো প্রশংসিত। সেই মাহিমাকে এখন আর দেখা যায় না বলিউডের কোথাও। মাহিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডার্ক চকলেট’। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে।

আরও পড়ুন: হঠাৎ সাবেক স্বামীকে নিয়ে আলোচনায় জয়া

জানা গেলো তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি অভিনেতা অনুপম খের ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে খবরটি জানান। এই অভিনেতা একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। এতে জানান, প্রায় এক মাস আগে মাহিমার সঙ্গে তার কথা হয়েছিল। তখনই এই অভিনেত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন তিনি।

ভিডিওতে মাহিমা জানান, অনুপম খের তাকে সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। এর আগে ওয়েব সিরিজ ও অন্য সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন কারণ ক্যানসার আক্রান্ত হওয়ার পর তার মাথায় এখন চুল নেই। আর নকল চুল পরে তিনি অভিনয় করতে চান না। মাহিমার দেওয়া তথ্যমতে, তার ক্যানসারের কোনো উপসর্গ ছিল না। রুটিন চেকআপ করাতে গিয়ে এটি ধরা পড়ে।

আরও পড়ুন: নয়নতারার বিয়ের ছবি ভাইরাল

ইনস্টাগ্রামের ওই পোস্টে মাহিমার প্রশংসা করেন অনুপম খের। পাশাপাশি এই অভিনেত্রীর জন্য প্রার্থনা করতে ভক্তদের অনুরোধ করেন তিনি। পাশাপাশি মাহিমাকে নিয়ে কাজ করার জন্য পরিচালক ও প্রযোজকদের অনুরোধ করেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা