সোনম কাপুর
বিনোদন

জন্মদিনে সাহসী সোনম

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর বৃহস্পতিবার (৯ জুন) ৩৮ বছরে পা রাখলেন। এবারের জন্মদিনটা একটু বেশি স্পেশাল। কারণ মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

আরও পড়ুন: অবশেষে বিয়ে করলেন নয়নতারা

জন্মদিনে সোনম তার বেবি বাম্পের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সাদা রঙের পোশাকে সোনমের সাহসী অবতার নজর কেড়েছে নেটিজেনদের। এসব ছবি দেখে নেটিজেনদের একাংশ কটাক্ষ করতেও ছাড়ছেন না। যদিও এসব মন্তব্যের প্রভাব স্পর্শ করেনি সোনমকে।

ছবির ক্যাপশনে সোনম কাপুর লিখেছেন—‘মাতৃত্বের শেষ সময়ে আমার জন্মদিন। আমি যেমনটা অনুভব করি, তেমন পোশাক পছন্দ করি—অন্তঃসত্ত্বা, শক্তিশালী, সাহসী এবং সুন্দর।’

সবকিছু ঠিক থাকলে কয়েক মাস পরেই সন্তানের মুখ দেখবেন সোনম। কিছুদিন আগে তার স্বামী আনন্দ আহুজা বেবিমুনের জন্য তাকে ইতালিতে নিয়ে গিয়েছিলেন। যার কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: এই অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না

প্রসঙ্গত, দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর একাধিকবার তার মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়, তবে এ গুঞ্জন সত্যি নয় বলে দাবি করেন সোনম। অবশেষে সংসার আলো করে আসতে যাচ্ছে এই দম্পতির প্রথম সন্তান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা