অ্যাম্বার হার্ড
বিনোদন

খাবারে ৪৯ লাখ টাকা ব্যয়!

সান নিউজ ডেস্ক: স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করে জয় পেয়েছেন জনি ডেপ।খুশিতে আত্মহারা হলিউড তারকা জনি ডেপ।রবিবার (৫ জুন) সন্ধ্যায় তাই ইংল্যান্ডের বার্মিংহামে বন্ধুদের সঙ্গে ভূরিভোজে মেতেছিলেন জনি ডেপ। 

আরও পড়ুন: সবার জন্য খুলছে না পদ্মা সেতু

মেনুর প্রায় পুরোটাই ছিল উপমহাদেশের খাবারে ঠাসা। চিকেন টিক্কা আর তান্দুরি চিংড়িতে গুনে গুনে খরচ করেছেন প্রায় ৪৯ লাখ টাকা।
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত জনি ডেপ ও অ্যাম্বার হার্ড ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৬ সালে জনি ডেপের বিরুদ্ধে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ এনে আদালতে ডিভোর্সের আবেদন করেন ‘অ্যাকোয়াম্যান’ অ্যাম্বার হার্ড। স্ত্রীর সেই অভিযোগ অস্বীকার করলেও ৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।

কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জনি ডেপের বিরুদ্ধে আবারও শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড।

হার্ডের অভিযোগ অস্বীকার করেন ডেপ। পত্রিকায় নিজের নামে মিথ্যা অভিযোগ আনায় প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা ঠোকেন ৫৮ বছর বয়সী জনি ডেপ।

সম্প্রতি ভার্জিনিয়ার একটি আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে যে সহিংসতার অভিযোগ এনেছিলেন অ্যাম্বার হার্ড, তা ‘মিথ্যা ও অবমাননাকর’। এ কারণে অ্যাম্বারকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনার পেছনে অ্যাম্বারের ‘অসৎ উদ্দেশ্য’ ছিল বলেও জানিয়েছেন আদালত।

আদালতের এই রায়ের পর বন্ধুদের নিয়ে বার্মিংহামের ভারতীয় রেস্তরাঁয় চলে যান জনি ডেপ। শোনা যায়, সেখানে প্রচুর হই-হুল্লোড় করেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত তারকা। সেরা ভারতীয় খাবারগুলো অর্ডার দেন তিনি। খোলা হয় ‘রোজ শ্যাম্পেনে’র বোতল।

সান নিউজ/এসএই
Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা