ছবি: সংগৃহীত
বিনোদন

নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই

বিনোদন ডেস্ক: দেশের চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহী রাজিউন)। আজ (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

চিত্রপরিচালক শাহিন সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু

এক বছর তিন মাস ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কোরিওগ্রাফার মাসুম বাবুল। ১৫টি কেমোথেরাপি এবং ২৯টি রেডিওথেরাপি নিয়েছেন। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।

আরও পড়ুন:মান্না চলে যাওয়ার পর শুরু হয় জীবনযুদ্ধ

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের আঙ্গিনায় পা রেখেছিলেন মাসুম বাবুল। পয়ত্রিশ বছরের ক্যারিয়ারের তিনবার জাতীয় পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। এছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা