বিনোদন

বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের দাম্পত্য সম্পর্ক আলাদা হলেও ছেলে হিসেবে বরাবরই আদরের পাত্র আব্রাম খান জয়।

আরও পড়ুন: মান্না চলে যাওয়ার পর শুরু হয় জীবনযুদ্ধ

রবিবার শাকিব তার বড় ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ইতোমধ্যে বাবা-ছেলের কথোপকথনের সেই ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত ‘মাসকট বিটস’ কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাকিব। ঠিক সেসময় তার সঙ্গে ভিডিও কলে যুক্ত হন জয়।

৫১ সেকেন্ডের সেই ভিডিওটি শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। যার ক্যাপশন ছিল, ‘ওমানে শো এর আগে আব্রাহামের কল!’ বাবা-ছেলের কথোপকথনের এমন দৃশ্য দেখে আপ্লুত হন অনুরাগীরা। মন্তব্যের ঘরে ভালোবাসায় ভরিয়ে দেন।

আরও পড়ুন: শুটিং সেটে হাতাহাতি করলেন নোরা

এদিকে বাবা-ছেলের এমন মধুর দৃশ্য দেখে চুপ থাকতে পারেননি শেহজাদ খান বীরের (শাকিবের ছোট ছেলে) মা চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।

ক্যাপশনে লেখেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’ বুবলীর এমন পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকরা।

অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে তিক্ততা থাকলেও একে অন্যের সন্তানের প্রতি বরাবরই সহানুভূতিশীল। অপু যেমন তার সন্তান জয়কে ছোট ভাই বীরের প্রতি ভালোবাসার উপদেশ দেন তেমনি বুবলীও জয়ের প্রতি বিভিন্ন সময় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

আরও পড়ুন: অন্যের সঙ্গে ঘনিষ্ঠ অঙ্কুশ, কাঁদলেন ঐন্দ্রিলা

প্রসঙ্গত, গত বছরের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।

ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন।

বুবলী তার পেজে আরও জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়েবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

এর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিলে। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। ওই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব।

তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা