মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু
বিনোদন

মানুষের অবহেলায় এমন মৃত্যু

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।এ ঘটনায় শোকাহত গোটা দেশ। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে নিহতের সংখ্যা বেড়েই চলেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমও ছেয়ে গেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা-খবরে।

জয়া তার ফেসবুকে পেজে এ নিয়ে লেখেন, ‘সীতাকুণ্ডে মর্মবিদারী ঘটনা ঘটল, ভাষায় সে শোক প্রকাশের সাধ্য আমার নেই। এতগুলো মানুষের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিছক মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু যে পর্যন্ত আমরা রোধ করতে না পারব, তত দিন অব্দি কী করে আমরা নিজেদের সভ্য আর মানবিক বলে দাবি করতে পারি? সবার লড়াইয়ে, সংগ্রামে, সহযোগিতায় সে দীর্ঘ পথ আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে।’

দমকল বাহিনীর ঝুঁকি নিয়ে কাজ করার কথাও তুলে ধরেন তিনি, ‘এখনো পর্যন্ত সর্বগ্রাসী সেই আগুন নেভানো যায়নি। দমকল বাহিনীর ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন।’ চট্টগ্রাম

সবশেষ এই অভিনেত্রী লেখেন, ‘আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য। চট্টগ্রামের মানুষ ছুটে যাচ্ছে, রক্ত দিচ্ছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। যত মানুষ যুক্ত হবে, ততই ভরসা। সেই আবেদন জানাই সবাইকে। নিহতদের রুহের মাগফেরাত কামনা করি।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা