এবার অ্যাম্বুলেন্স চালোক মেহজাবিন
বিনোদন

এবার অ্যাম্বুলেন্স চালক মেহজাবিন

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী । প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেন মেহজাবীন চৌধুরী। সেই ধারাবাহিকতায় নতুন একটি নাটকে অভিনয় করছেন তিনি। এখানে মেহজাবিনকে দেখা যাবে অ্যাম্বুলেন্স চালক সংগ্রামী নারীর চরিত্রে।

আরও পড়ুন: দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

তেমনই একটি নাটকে সম্প্রতি অভিনয় করছেন মেহজাবীন। নাম অবশ্য এখনো ঠিক হয়নি। নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন। এই নাটকের শুটিংয়ের একটি ভিডিও ক্লিপ নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মেহজাবীন।

সেখানেই দেখা গেল, অ্যাম্বুলেন্স চালাচ্ছেন মেহজাবীন। এমন রূপে তাকে দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা। বাহবা দিচ্ছেন সকলেই। ভিডিওটির ক্যাপশনে মেহু লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরনের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারবো কি না! কারণ, কার ড্রাইভ করলেও আগে কখনও মাইক্রোবাস ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম।’

জানা গেছে, এই নাটকের রচনা-চিত্রনাট্য জাহান সুলতানার। এতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করছেন সুদীপ বিশ্বাস দীপ, জিয়াউল হাসান কিসলু ও রেশমাসহ অনেকেই। গত ৪ জুন নাটকটির শুটিং শুরু হয়; আজ (৬ জুন) চলছে শেষ দিনের চিত্রায়ন।

সাধারণত নারী অ্যাম্বুলেন্স চালক দেখা যায় না। তবে গল্পের প্রয়োজনেই মেহজাবীনকে এই রূপে দেখা যাবে। এ বিষয়ে নির্মাতা অনন্য ইমন বলেছেন, ‘অনেকদিন পর এমন একটি ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। অনেকটা সময় ও যত্ন নিয়ে এর কাজ হচ্ছে। যেখানে এ অভিনেত্রীর মানবিক দিকও উঠে আসবে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা