বিনোদন

সাকিবের বউ হবেন মেহজাবিন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। যিনি খেলা, অভিনয় ও মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে সর্বদা আলোচিত হয়ে থাকেন। এবার আলোচনায় আসলেন নতুন খবর নিয়ে। জানালেন বায়োপিক নির্মাণের কথা।

গত ২০ মার্চ ফেসবুক লাইভে এসে সাকিব জানিয়েছিলেন নিজের বায়োপিক নির্মাণের কথা। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণ হয়নি। সাকিবের বায়োপিকের ঘোষণা আসতেই সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ঘোষণা আসার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বায়োপিকে কে কে অভিনয় করছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। বায়োপিকে সাকিব ও তার স্ত্রী শিশিরের চরিত্রে কাদের ভালো মানাবে সে বিষয়ে মতামত দিয়েছেন অনেকেই।

চেহারার মিল থাকায় শিশিরের জায়গায় সোশ্যাল মিডিয়ার অডিয়্যান্সরা দেখতে চেয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। অনেকেই ধারণা করছেন, সাকিবের বউ হিসেবে মেহজাবিনকে বেশি মানাবে।

অন্যদিকে সাকিবের ভূমিকায় ইয়াশ রোহান ও জিয়াউল রোশানের নামে আসে। রোহানের সঙ্গে সাকিবের চেহারা ও কণ্ঠের মিল থাকায় তাকে নিয়েই ভাবছেন অনেকেই।

যদিও বায়োপিক কে নির্মাণ করছেন বা কারা থাকবেন সে ব্যাপারে কোনো তথ্য দেননি সাকিব আল হাসান। শেষ পর্যন্ত কারা থাকছেন বায়োপিকে সেটি জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা