বিনোদন

শাহরুখ খান করোনায় আক্রান্ত!

বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

আরও পড়ুন: ফের প্রেমে পড়েছেন মিথিলা

একদিন আগেই নিজের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমাটির নতুন পোস্টারও শেয়ার করেছেন। এরই মধ্যে কিং খানের করোনা আক্রান্ত হওয়ার খবর এল।

বলিউড প্রযোজক-পরিচালক করন জোহর তার ৫০তম জন্মদিনে একটি পার্টির আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা।

আরও পড়ুন: 'জাওয়ান’-এর টিজার প্রকাশ

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে অনুযায়ী, করন জোহরের পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করছে না। এই পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।

আরও পড়ুন: আজম খানের মৃত্যুবার্ষিকী আজ

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’-এর পোস্টার। অভিনেতা জানিয়েছেন, ২০২৩ সালের ২ জুন হিন্দিসহ তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। একই বছর মুক্তি অপেক্ষার রয়েছে তার আরও দুই সিনেমা 'পাঠান' এবং 'ডানকি'।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা