ফের প্রেমে পড়ল মিথিলা
বিনোদন

ফের প্রেমে পড়েছেন মিথিলা

সান নিউজ ডেস্ক:‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজন করতে গিয়ে নাকি প্রেমে পড়েছেন তিনি। তাও আবার সিরিজটির পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে‌। ‘মন্টু পাইলট ২’র শুটিংয়েই নাকি পরিচালক-নায়িকার ঘনিষ্ঠতা বাড়ে। তখনই প্রথম খবরটি রটে। আর বর্তমানে নাকি সে কারণেই ঘর ভাঙছে দেবালয়ের!

আরও পড়ুন: ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪১

তাও কলকাতার আরেক পরিচালকের সঙ্গে। সৃজিত ঘরনিকে নিয়ে এমন খবর এখন চাউর কলকাতায়।

তার সঙ্গে প্রেম নাকি মিথিলার ব্যক্তিগত জীবনে ঝড় তুলেছে? সেটারই অনুসন্ধান করেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার।

এর জবাবে পরিচালক বলেন, ‘আমি আমার বৌ, বাচ্চাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গিয়েছে। পুরোটা সৃজিতও জানেন।’

স্ত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সৃজিত কিছু বলেননি? উত্তরে দেবালয়ের দাবি, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি।’

এরপরই কিছুটা সতর্কও করেছেন। তার মতে, ‘‘কারও সঙ্গে যদি কারও কিছু থাকে, তা হলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ‘মন্টু পাইলট ২’র সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না।’

তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সৃজিত বা মিথিলার কেউই।

আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর মিথিলা বিয়ে করেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে। এরপর কলকাতা-ঢাকা মিলিয়ে তার সংসার চলছে। কাজ করেছেন সমানভাবেই। টলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর শেষ কাজটি করলেন ‘মন্টু পাইলট ২’-এ। এটা মিথিলা অভিনীত প্রথম ওয়েব সিরিজও।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা