আমার সত্যি সেই শারীরিক শক্তিটা নেই - আনুশকা শর্মা
বিনোদন

আমার সেই শারীরিক শক্তিটা নেই

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা প্রায় ৪ বছর ধরে পর্দার আড়ালে রয়েছেন। পাল্টে গেছে এই কয়েক বছরে তার জীবন। স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।

আরও পড়ুন : তিনদিনের রিমান্ডে পি কে হালদার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই জনপ্রিয় নায়িকা। 'চাকদাহ এক্সপ্রেস' সিনেমা দিয়ে তিনি কাম ব্যাক করছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আনুশকা শর্মাকে ভারতের মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীর বায়োপিকে দেখা যাবে। আপতত ক্রিকেট প্র্যাকটিসে ডুবে আছেন তিনি। কিন্তু মেয়ে ভামিকার জন্মের পর অভিনয়ে ফিরে যথেষ্ট ভয়ে ছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা জানান, ‘আমি শুরু থেকেই চাকদহ এক্সপ্রেসের সঙ্গে যুক্ত। সিনেমাটি আরও আগে করার কথা ছিল, কিন্তু মহামারি করোনা শুরু হলো এবং আমিও অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম। তাই কাজটা পিছিয়ে যায়।

দ্বিতীয় দফায় যখন এ সিনেমাটি নিয়ে কাজ শুরু করলাম, আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম। আমার সবে একটা বাচ্চা হয়েছে, আমি এখন আর আগের মতো শক্তিশালী নই। ’

আরও পড়ুন : নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১০

তিনি আরও জানান, ১৮ মাস ধরে কোনো ট্রেনিং করিনি। আমার সত্যি সেই শারীরিক শক্তিটা নেই, যা আগে ছিল। আগের পরিস্থিতি হলে আমি জিমে নিজেকে আরও বেশি করে পুশ করতাম, কিন্তু এখন সেটা সম্ভব নয়।’

তবে মা হওয়ার পর এ প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত থাকবেন কিনা, সে ব্যাপারে মনে প্রশ্ন জেগেছিল আনুশকার। তবে অন্তরের ডাক শুনেই কাজটা নিয়ে এগিয়েছেন তিনি।

আরও পড়ুন : ভারতে ‘আজীবন সম্মাননা’ পেলেন আলমগীর-রুনা

প্রসঙ্গত, প্রসিত রায় পরিচালিত ‘চাকদাহ এক্সপ্রেস’ সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি দেখা যাবে সিনেমাটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা