বিনোদন

তেলেগু সম্প্রদায় নিয়ে ইমতিয়াজের প্রামাণ্য চিত্র

সান নিউজ ডেস্ক: তেলেগু সিনেমা কম-বেশি আমরা সবাই দেখি। কিন্তু বাংলাদেশে এই সম্প্রদায়ের মানুষ আছে, তা অনেকেই জানি না। জানি না কেমন তাদের জীবনধারাও। সম্প্রতি এই সম্প্রদায়ের মানুষদের নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন ইমতিয়াজ মেহেদী হাসান।

আরও পড়ুন: নতুন লুকে চমকে দিলেন সালমান

তিনি বলেন, আলাদা ভাষা ও আলাদা সম্প্রদায়ের মানুষ তেলেগুরা। চেষ্টা করেছি তাদের কথা নির্মাণশৈলীর মাধ্যমে ফুটিয়ে তোলার। এদেশে তাদের গোড়াপত্তন, প্রাপ্তি-অপ্রাপ্তি, না বলা কথা সবই থাকবে ‘চাদরটা সরিয়ে দাও’ শীর্ষক প্রামাণ্যচিত্রটিতে। এর মাধ্যমে মানুষ অনেক অজানাকে জানতে পারবে। বুঝতে পারবে তেলেগুদের চলার পথ, সাধারণের তুলনায় কতোটা অমসৃণ।

রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে প্রামাণ্য চিত্রটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির প্রযোজনায় এর কাহিনীচিত্র লিখেছেন নির্মাতা ইমতিয়াজ মেহেদী হাসান নিজেই।

তেলেগু ডেভেলপমেন্ট সোসাইটি ও বার্তাকক্ষ’র সার্বিক সহযোগিতায় শিগগিরই প্রামাণ্য চিত্রটি অন্তর্জালে উন্মুক্ত করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা