বিনোদন

অভিনেত্রীর সাহানা খুন, স্বামী আটক

বিনোদন ডেস্ক: ২০তম জন্মদিনে ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সাহানার ঝুলন্ত লাশ করেছে পুলিশ। প্রাথমিকভাবে সাহানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও তার মায়ের দাবি এটি খুন। এ ঘটনায় তার স্বামী সাজ্জাদকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫২ কোটি ছাড়াল

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ মে) কেরালার কোঝিকোড় শহরে সাহানার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহটি উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। তাকে খুব উচ্ছ্বসিত লাগছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা কীভাবে করে সে? এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে তাকে।’

আরও পড়ুন: ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জুতা মিছিল

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। এর পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা