কঙ্গনা রানাওয়াত
বিনোদন

আমি ছেলেদের ধরে পেটাই

সান নিউজ ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। ভারতে যে কোনো আলোচিত ঘটনা ঘটলেই সেই বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: আদালতে হাজিরা দিলেন পরীমনি

হরহামেশাই খোলামেলা মন্তব্য করে আলোচনায় থাকেন। তবে তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার কারণে বেশিরভাগ সময় বিতর্কের মুখেই পড়তে হয় তাকে।

ব্যক্তিগত জীবনে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আদিত্য পাঞ্চোলি, অধ্যায়ন সুমন, হৃতিক রোশানের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। যদিও শেষ পর্যন্ত তা টেকেনি।

৩৫ বছর বয়েসী কঙ্গনা কেন বিয়ে করছেন না-এ প্রশ্ন অনেকের। এক অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে না করার কারণ জানালেন বিতর্কিত এই নায়িকা।

আরও পড়ুন: আমি ভাগ্যবান, উপযুক্ত জীবনসঙ্গী পেয়েছি

সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘ধাকড়’ সিনেমার মতো বাস্তব জীবনেও ‘টম বয়’? তাতেই হেসে কঙ্গনা রাণৌত বলেন, ‘এরকমটা মোটেও নয়। আমি বাস্তব জীবনে কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ তোমার মতো মানুষেরা এসব বলে বেড়াচ্ছ।’

শারীরিকভাবে তুমি শক্তপোক্ত এজন্য কি বিয়ে হচ্ছে না? এ প্রশ্নের জবাবে কঙ্গনা হাসির ছলে বলেন, ‘হ্যাঁ, কারণ আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে যে আমি ছেলেদের ধরে ধরে পেটাই।’

আরও পড়ুন: বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চাই না

এই আড্ডায় হাজির ছিলেন জন আব্রাহামও। এ সময় তিনি বলেন, ‘সিদ্ধার্থ তুমি এসব কথা ছড়িও না।’ এরপর জন কঙ্গনার বিষয়ে বলেন, ‘আমি শুধু বলতে চাই কঙ্গনা একজন দারুণ অভিনেত্রী। তবে ও চরিত্রের জন্য যাই করুক না কেন, আসল জীবনে ও মোটেও এরকম নয়। খুব মিষ্টি। খুব স্নেহভরা। সৃষ্টিকর্তাকে ভয় পায়। পূজা-পাঠ করে, ও আসলেই একজন খুব সাধারণ মানুষ।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা