ছবি: সংগৃহীত
বিনোদন

আমি ভাগ্যবান, উপযুক্ত জীবনসঙ্গী পেয়েছি

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের মাত্র সাতদিনের প্রেমকে বিয়েতে রূপ দিয়েছেন। বর্তমানে কক্সবাজার রয়েছেন পরীমনি ও রাজ। সেখানকার মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করছেন একান্ত সময়। বিয়ের পর এটাই তাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। তাই বলা চলে, এটিই রাজ-পরীর হানিমুন।

আরও পড়ুন: পরীমনির উন্মুক্ত বেবি বাম্পের ছবি প্রকাশ

বুধবার (১১ মে) নতুন ফটোশুটের কয়েকটি ছবি আপলোড করেছেন নায়িকা।

যেখানে দেখা যায়, সৈকতে থাকা একটি নৌকার পাশে দাঁড়িয়ে আছেন রাজ-পরী। দু’জনের গায়ে একই নকশার শার্ট। রাজ পরেছেন সাদা প্যান্ট, আর পরীমনির পরনে হলুদ শর্টস। একে-অপরকে প্রেমময় ভঙ্গিমায় জড়িয়ে আছেন।

ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমি ভাগ্যবান, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি।’ মাত্র এক ঘণ্টায় পরীর এই পোস্টে ৪৬ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। তবে কোনো মন্তব্য নেই। কারণ কমেন্ট বক্স নায়িকা নিজেই বন্ধ রেখেছেন।

আরও পড়ুন: ফের খোলামেলা পোশাকে নুসরাত

রাজ ও পরীমনি বিয়ে করেছেন গত বছরের ১৭ অক্টোবর। তবে সেটা ছিল একান্ত গোপনে। তাই পারিবারিকভাবে গত জানুয়ারিতে ফের বিয়ে করেন তারা। এরপর জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনাও হয়। বর্তমানে পরীমনি অন্তঃসত্ত্বা। কয়েকদিন আগে কক্সবাজারে বেবি বাম্পসহ ফটোশুট করেছেন এ নায়িকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা