ছবি: সংগৃহীত
বিনোদন

‘গলুই’ সিনেমার প্রদর্শনী বন্ধ

সান নিউজ ডেস্ক: শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমা ঈদে দেশব্যাপী মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া পাচ্ছে। তবে এরইমধ্যে হঠাৎ করে জামালপুরের ইসলামপুর অডিটরিয়ামে চলা সিনেমাটির প্রদর্শনী সরকারি নির্দেশনায় বন্ধ করা হয়।

আরও পড়ুন: ফের ‘বিয়ে করেছেন’ শবনম ফারিয়া!

এছাড়াও আগামীকাল রোববার (৮ মে) থেকে জামালপুর সদর ও মাদারগঞ্জ উপজেলায় এই সিনেমা প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সিনেমার ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দর্শক, নাট্যকর্মী ও সিনেমা সংশ্লিষ্টরা।

জামালপুরের একজন দর্শক বলেন, ঈদে ভিড় থাকায় আমরা গলুই সিনেমাটি দেখতে পারেনি। এখন আমার ও বন্ধুবান্ধবের টিকেট ফেরত দেয়া হলো। জামালপুরের পরিচালকের বানানো সিনেমা, জামালপুরেই শুটিং হয়েছে। এই সিনেমাটি আমরা দেখতে পাবো না এটি খুবই কষ্টকর।

আরও পড়ুন: অবশেষে প্রসেনজিতের স্ত্রী মিথিলা!

গলুই সিনেমায় অভিনয় করা জামালপুরের অপু আহম্মেদ বলেন, গলুই সিনেমায় জামালপুরের শত শত নাট্যকর্মী অভিনয় করেছে। এখন এই সিনেমাটি জামালপুরে বন্ধ হয়ে যাবে। এতে খুবই খারাপ লাগছে। প্রশাসনের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানান তিনি।

সিনেমার পরিচালক এস এ হক অলিক অভিযোগ করে বলেন, উপজেল প্রশাসনের নির্দেশে ইসলামপুরে শনিবার থেকে গলুই সিনেমা বন্ধ রয়েছে। এছাড়া আগামীকাল থেকে জামালপুর সদরের মির্জা আজম অডিটরিয়ামে এবং মাদারগঞ্জে গলুই সিনেমা চালানো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, জেলা প্রশাসন ১৯১৮ সালের আইন অনুযায়ী সিনেমা হল ব্যতীত অন্য কোনো জায়গায় সিনেমা চালানো যাবে না বলে শো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ১০৪ বছর আগের আইন কতটা কার্যকরী। তাছাড়া জামালপুরে কোনো সিনেমা হল নেই। এই সিনেমাতে জামালপুরের শত শত নাট্য কর্মী অভিনয় করেছে। এছাড়াও দর্শকরা অনেক আগ্রহ নিয়ে হলে গিয়ে ছবিটি দেখছে। এই ছবি বন্ধের কারণ কি তা তারা বুঝতে পারছেন না।

আরও পড়ুন: ফের বিয়ে করছেন সামান্থা!

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান বলেন, গত শনিবার থেকে গলুই সিনেমা বন্ধ রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা এটি বন্ধ করে দিয়েছি। কারণ হিসেবে তিনি বলেন, বাণিজ্যিকভাবে সিনেমা প্রদর্শন করতে হলে লাইসেন্সকৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সিনেমা হলে এটি প্রদর্শন করতে হবে। অন্য কোনো জায়গায় এটি বিনামূল্যে দেখাতে হবে। যেহেতু অডিটরিয়ামে দেখানো হচ্ছে তাই এটি বন্ধ করে দেয়া হয়েছে। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, যে কোনো সিনেমা প্রদর্শনের জন্য সরকারের প্রচলিত আইন-কানুন রয়েছে । তা মেনেই করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা