ছবি: সংগৃহীত
বিনোদন

প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের মাত্র সাতদিনের প্রেমকে বিয়েতে রূপ দিয়েছেন। অনেকের কাছে এটা নিছক পাগলামি বটে। কিন্তু তাদের কাছে এটাই ভালোবাসা, এটাই প্রেম।

আরও পড়ুন: ফের ‘বিয়ে করেছেন’ শবনম ফারিয়া!

শনিবার (৭ মে) এক ফেসবুক পোস্টে যেন সেটারই ইঙ্গিত দিলেন পরীমনি। কয়েকটি ছবির সঙ্গে নায়িকা লিখেছেন, ‘প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়’।

গত বছরের অক্টোবরে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করেছিলেন তারা। এই সিনেমার সুবাদেই দেখা হয়। আর সাক্ষাতের মাত্র এক সপ্তাহ পরই বিয়ে করে নেন রাজ-পরী।

আরও পড়ুন: অবশেষে প্রসেনজিতের স্ত্রী মিথিলা!

বর্তমানে কক্সবাজার রয়েছেন পরীমনি ও রাজ। সেখানকার মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করছেন একান্ত সময়। বিয়ের পর এটাই তাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। তাই বলা চলে, এটিই রাজ-পরীর হানিমুন।

শনিবার পরী যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলোতে দেখা গেল, তারা একটি বিলাসবহুল হোটেলের কক্ষে অবস্থান করছেন। তাদের জন্য কক্ষ বিশেষভাবে সাজানো হয়েছে। যেমনটা হানিমুন কাপলদের জন্য করা হয়।

একদিন শরিফুল রাজও তাদের বিশেষ কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, গোধূলি লগ্নে সূর্যকে সামনে রেখে ভালোবাসায় মগ্ন তারা। কখনো কখনো একে-অপরকে গভীরভাবে জড়িয়ে আছেন, কখনো আবার কপালে-কপাল ঠেকিয়ে অনুভব করছেন ভালোবাসার সুখ।

আরও পড়ুন: ফের বিয়ে করছেন সামান্থা!

গত ২ মে কক্সবাজার গেছেন রাজ ও পরী। এবারের ঈদ তারা সেখানেই উদযাপন করেছেন। সমুদ্রের শহরে তাদের ঈদ উদযাপনে সঙ্গে ছিলেন পরীর নানা শামসুল হকও।

প্রসঙ্গত, মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

কিন্তু গত বছর ফেইসবুক পেইজে ওই পোস্টে পরীমনি লেখেন- “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

পরে ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন নামে ব্যবসায়ীসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

তবে গত বছরের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়।

এর মধ্যে গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ ও পরীমনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা