কটাক্ষের শিকার নুসরাত ভারুচা
বিনোদন
কনডম বিক্রি

কটাক্ষের শিকার নুসরাত ভারুচা

বিনোদন ডেস্ক : কনডম নিয়ে সমাজে এখনো নানান কুসংস্কার ছড়িয়ে আছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও জন্মনিয়ন্ত্রণে কনডমের ভূমিকা অনস্বীকার্য। সামাজিক কুসংস্কার দূর করতে ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ‘জনহিত মে জারি’নামে নির্মিত হয়েছে সিনেমা।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা এই সিনেমায় একজন কনডম বিক্রেতার ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। হাস্যরসের সঙ্গে সমাজ বাস্তবতার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ফলে অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।

কিন্তু সমালোচনা, কটাক্ষও কি কম? না, রীতিমতো তোপের মুখে আছেন নুসরাত। সিনেমার প্রচারণার জন্য তিনি দুটি পোস্ট দেন ইনস্টাগ্রামে। একটিতে লেখা, ‘মেয়েদের পেছনে ঘুরতে লজ্জা করো, কনডম ব্যবহার করতে নয়’; আরেকটিতে লেখা ‘নারীর অযত্নে লজ্জা করো, কনডম ব্যবহারে নয়’।

আরও পড়ুন : কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

এসব পোস্টের কমেন্ট বক্সেই উঠেছে নিন্দার ঝড়। অসংখ্য নেতিবাচক মন্তব্যে ভরে গেছে নুসরাতের ইনস্টাগ্রাম। কেউ তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন, কেউ আবার তার পছন্দের ফ্লেভার জানতে চেয়েছেন।

অভিনেত্রী এসব দেখে অবশ্য চুপ থাকলেন না। ব্যতিক্রম উপায়ে প্রতিবাদ জানালেন। একটি ভিডিও বার্তায় ওই বাজে মন্তব্যগুলোও যুক্ত করে দিয়েছেন নুসরাত।

আরও পড়ুন : টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন

তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ মন্তব্য দেখা যাচ্ছে তার ভিডিওতে। সেই সঙ্গে বলেছেন, ‘এই চিন্তা-ভাবনাগুলোই পরিবর্তন হওয়া দরকার’।

প্রসঙ্গত, জয় বসন্ত সিং ‘জনহিত মে জারি’ পরিচালনা করেছেন। এতে নুসরাত ভারুচার সঙ্গে আরও অভিনয় করেছেন বিজয় রাজ, অনুদ সিং প্রমুখ। আগামী ১০ জুন মুক্তি পাবে এটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা