ছবি: সংগৃহীত
বিনোদন

অবশেষে প্রসেনজিতের স্ত্রী মিথিলা!

সান নিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছেন এ তারকা। কয়েকদিন আগেই হইচই-তে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’। সেখানে নায়িকার কাজ দারুণ প্রশংসা পাচ্ছে।

আরও পড়ুন: ফের ‘বিয়ে করেছেন’ শবনম ফারিয়া!

এবার টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। সিনেমার নাম ‘আয় খুকু আয়’। এই সিনেমায় প্রসেনজিতের সঙ্গে মিথিলার কাজের খবরটি আগেই পাওয়া গিয়েছিল। তবে আজ শনিবার (৭ মে) দু’জনকে একসঙ্গে দেখা গেলো।

প্রকাশিত হয়েছে সিনেমাটির টাইটেল গান। এই গানের দৃশ্যেই প্রসেনজিতের স্ত্রী রূপে দেখা দিয়েছেন মিথিলা। তার কোলে রয়েছে ছোট্ট কন্যাসন্তান। কখনো সেই কন্যাকে ঘুম পাড়াচ্ছেন, কখনো তার সঙ্গে আহ্লাদি খুনসুটি করছেন।

আরও পড়ুন: তোমার রূপ অসাধারণ কিছু নয়

দর্শকরা বলছেন, প্রসেনজিতের স্ত্রী হিসেবে দারুণ মানিয়েছে মিথিলাকে। যেন বিখ্যাত সেই ‘অমর সঙ্গী’ যুগ ফিরে এলো! সিনেমাটিতে মিথিলার অভিনয় নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘ছোট চরিত্রে হলেও দর্শকের মনে গভীর ছাপ রেখে যাবেন তিনি।’

মিথিলার প্রশংসায় তিনি আরও বলেন, ‘তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী। ছোট চরিত্রে অভিনয় করে মিথিলা তা প্রমাণ করেছেন। আমি তার আগের কাজও দেখেছি। মিথিলা সত্যিই প্রতিভাময়ী।’

আরও পড়ুন: কলকাতায় ফারিণের শুরু

‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিথিলা, দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ। আগামী ২৭ মে সিনেমাটি মুক্তি পাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা