নুসরাত জাহান
বিনোদন

ফের খোলামেলা পোশাকে নুসরাত

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সর্বদা আলোচনায় থাকেন তিনি। ফের খোলামেলা পোশাকে দেথা গেল নায়িকাকে। শনিবার (৭ মে) কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এ তারকা। সেগুলোতে তার পরনে আছে, কমলা রঙা অন্তর্বাস, নীল-সাদার মিশেলে সুতির পালাজো এবং একই কাপড়ের লম্বা সার্গ।

আরও পড়ুন: প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়

স্বল্প পোশাকের সীমানা ভেদ করে ছবিতে নুসরাতের শরীরী আবেদন ফুটে উঠেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সামার ভাইভস’। অর্থাৎ গরমের দিনে দেহমনে প্রশান্তি আনতে খোলামেলা থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন অভিনেত্রী।

কিন্তু এমন রূপে নুসরাতকে দেখে মোটেও পছন্দ হয়নি অনুসারীদের। হাজারো নেতিবাচক মন্তব্যে ভরে গেছে তার পোস্টের কমেন্ট বক্স। একজন সংসদ সদস্য হয়েও কীভাবে এমন পোশাক পরেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার ধর্ম টেনেও তাকে কটাক্ষ করেছেন। বলেছেন, ‘মুসলিম নামের কলঙ্ক নুসরাত’।

আরও পড়ুন: মা হওয়া মুখের কথা নয়

বরাবরের মতোই নেটিজেনদের মন্তব্য নিয়ে মাথা ঘামাননি নুসরাত। কেননা এরকম নেতিবাচক মন্তব্যের তীর তার দিকে হরহামেশাই ছুটে আসে। তাই এসবে অভ্যস্ত হয়ে গেছেন।

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না নুসরাতকে। প্রতিনিয়তই সমালোচনা, কটাক্ষ তাকে ঘিরে রেখেছে। কয়েকদিন আগেই ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তীব্র সমালোচনার শিকার হন। স্বচ্ছ পোশাক পরা ও বুকের ট্যাটু দেখানোর কারণে নেটিজেনদের নোংরা ইঙ্গিত সহ্য করতে হয় তাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা