বিনোদন

‘কাট’ বলার পরও চুমুতে ব্যস্ত রণভীর-দীপিকা!

সান নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। হোক তা সিনেমার আলোচনায় কিংবা বাস্তব জীবনে। দুজনে জমিয়ে প্রেম করেছেন অনেকদিন। এবার চলছে তাদের সুখের সংসার।

আরও পড়ুন: আমি ভাগ্যবান, উপযুক্ত জীবনসঙ্গী পেয়েছি

দুজনে কাজ করেছেন সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমায়। সেই সিনেমার শুটিংয়ের পুরনো এক গল্প নতুন করে এলো আলোচনায়। মূলত সেই সিনেমার সেট থেকেই তাদের একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হয়। তার পরে বন্ধুত্ব, প্রেম, বিয়ে।

তাদের এই যাত্রার শুরুর দিনগুলোর কথা মনে করলেন রণভীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রামলীলা’র একটি দৃশ্যের নেপথ্য ঘটনার বর্ণনা দিলেন ‘জয়েশভাই জোরদার’।

‘অঙ্গ লগা দে রে’ গানে বিছানায় বসে চুমুর দৃশ্য তো খুবই জনপ্রিয়। কিন্তু সেই দৃশ্য শুটিংয়ের সময়ে ঘটেছিল চমকপ্রদ কিছু ঘটনা। রণভীর-দীপিকা চুমু খেতে খেতে পরিচালকের ‘কাট’ শুনতে পাননি। রণবীরের বক্তব্য, ‘কোনো কোনো দৃশ্যে আপনি এমনই ঘোরে চলে যাবেন যে আচমকা সেই চরিত্র থেকে বেরোনো সম্ভব নয়। তেমনটাই ঘটেছিল সেখানে। আমরা ‘কাট’ শুনতে পাইনি। বা পেলেও একে অপরকে চুমু খাওয়া থামাতে পারিনি।’

আরও পড়ুন: বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চাই না

শুটিং চলছিল দোতলার একটি ঘরে। তাদের পাশেই ছিল লম্বা একটি জানলা। এমনই সময়ে আচমকা নিচে থেকে একটি ইট এসে জানলার কাচ ভেঙে তাদের বিছানায় এসে পড়ে। কিন্তু তার পরেও থামেননি ‘রাম’ এবং ‘লীলা’। চুমু খেতেই থাকেন তারকা দম্পতি।

প্রসঙ্গত, ২০১৭ সালে দীপিকা রণবীর সিং-এর সাথে তার সম্পর্কের কথা জানান। সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা