নতুন লুকে চমকে দিলেন সালমান
বিনোদন

নতুন লুকে চমকে দিলেন সালমান

বিনোদন ডেস্ক : নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শনিবার (১৪ মে) সকালে শেয়ার করেছেন বলিউড ভাইজান। তার এই লুকে চমকে গেলেন ভক্তরা।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর নাম আর কেউ মুছতে পারবে না

দেখা যায়, হাতে স্টিলের রড, চোখে কালো চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুলে নিজেকে প্রকাশ করেছেন সালমান খান। ছবি ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো।’

সালমানভক্তরা এরপর থেকে ছবিতে লাইক-কমেন্ট দিয়ে নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন। ছবিটি প্রকাশের পর সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছার বন্যা, কেউ বললেন– ‘ভাইজান আমরাও উত্তেজিত’। কারও বক্তব্য, ‘পুরো আগুন–এবার ধামাকা হবে’। কেউ বললেন, ‘আপনি সেরা ভাইজান’।

আরও পড়ুন : পি কে হালদার ভারতে গ্রেফতার

পূজা হেগ্রে কিছুদিন আগেই জানিয়েছিলেন, সালমানের পরবর্তী সিনেমার সদস্য তিনিও। পরিচালনা করছেন ফারহাদ সমজি। ধারণা করা যাচ্ছে শুরুতেই সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য শুট করছেন সালমান।

সালমান খান সিনেমার নাম উল্লেখ না করেই পোস্ট শেয়ার করেছেন। তবে দর্শকদের অনুমান, এটি ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ই ফার্স্ট লুক।

আরও পড়ুন : আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

জানা যাচ্ছে, এই সিনেমায় আয়ুশ শর্মা এবং শেহনাজ গিলকেও দেখা যাবে। এ বছরই সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা