ভারতে ‘আজীবন সম্মাননা’ পেলেন আলমগীর-রুনা
বিনোদন

ভারতে ‘আজীবন সম্মাননা’ পেলেন আলমগীর-রুনা

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতে বাংলাদেশের তারকা দম্পতি জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা একসঙ্গে একই মঞ্চে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন।

আরও পড়ুন : তিনদিনের রিমান্ডে পি কে হালদার

শনিবার ( ১৪ মে ) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসরে আলমগীর-রুনার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

চিত্রনায়ক আলমগীর বলেন, ‘এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছি। সম্মাননা প্রাপ্তিতে আমি খুব বেশি উচ্ছ্বসিত হই না বা সম্মাননাপ্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না।

তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে যারা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন, তাদের ধন্যবাদ।’

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

সংগীতশিল্পী রুনা লায়লা বলেন, ‘এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আমি মনে করি, দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একই মঞ্চে আমরা দুজন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। যে অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জিও উপস্থিত ছিলেন।’

গত শুক্রবার ( ১৩ মে ) আলমগীর ও রুনা লায়লা কলকাতা পৌঁছান এবং গতকাল সন্ধ্যায় টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তারা। একই অনুষ্ঠানে আলমগীর ও রুনা লায়লা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সংগীতশিল্পী মমতাজ, কোনাল প্রমুখ।

আরও পড়ুন : নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১০

প্রসঙ্গত, বিগতকয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও এ পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে এই অ্যাওয়ার্ডের ১৮তম আসরে চিত্রনায়ক ফারুককে আজীবন সম্মাননা দেওয়া হয়।

একই আয়োজনে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, মমও বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা