এনা সাহা
বিনোদন

সবাই ভাবত খারাপ কাজ করি

সান নিউজ ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা। বেশ কয়েকটি সফল সিনেমায় কাজ করেছেন। কিছুদিন আগে শুরু করেছেন প্রযোজনাও। অল্প বয়সেই তিনি নিজেকে নানাবিধ পরিচয়ে মেলে ধরছেন।

আরও পড়ুন: যৌন হেনস্তার শিকার হয়েছেন কঙ্গনা!

এনার বর্তমান অবস্থা দেখে অনুপ্রাণিত আরও অনেকে। কিন্তু তার ফেলে আসা দিনগুলো সহজ ছিল না। যখন অভিনয় শুরু করেছিলেন, তখন অনেকেই ভাবত তিনি খারাপ কাজ করেন। এজন্য তার সঙ্গে মিশতে চাইত না।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে এসে এনা সাহা নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘খুব ছোট থেকেই অভিনয়ে। অভিভাবকেরা বুঝতে পারতেন না, এটা আমার পেশা। ভাবতেন, খারাপ কোনও কাজ করছি। তাই তাদের মেয়েদের মিশতে দিতেন না আমার সঙ্গে।’

এ কারণে ছোটবেলায় এনার কোনো বন্ধু ছিল না। সে সময় একমাত্র পরিবারই তার পাশে ছিল। বিশেষ করে মায়ের শতভাগ সমর্থন পেয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: বলিউডে আসছেন শচীন কন্যা

দিদি নাম্বার ওয়ানে এনার মা বনানী সাহা জানান, ছোটবেলা থেকে তার বড় মেয়ে নাচের অনুষ্ঠান করত। সেখান থেকেই ইন্ডাস্ট্রির নজরে আসে এনা। প্রযোজকরা বনানীর সঙ্গে যোগাযোগ করেন এনাকে অভিনয়ে আনার জন্য।

এনা জানান, একসময় তার কোনো বন্ধু না থাকলেও এখন অনেকেই তার বন্ধু হতে চান, প্রেমিক হতে চান। ভালোবাসা দিবসে নাকি তাকে একসঙ্গে ১৪ হাজার ছেলে ‘ভালোবাসি’ বলেছিল। অভিনেত্রীর ভাষ্য, ‘যা হয়, তা ভালোর জন্যই হয়।’

আরও পড়ুন: এখনো অনেক কিছু বাকি রয়েছে

সম্প্রতি এনা অভিনয় করেছেন ‘চিনে বাদাম’ নামের একটি সিনেমায়। এতে তার নায়ক যশ দাশগুপ্ত। সিনেমাটি প্রযোজনাও করছেন এনা। এছাড়া ‘মাস্টার মশাই আপনি কিছু দেখেননি’ নামে আরেকটি সিনেমাও প্রযোজনা করছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১১ সালে সিনেমায় কাজ শুরু করেছিলেন এনা। তবে পরিচিতি পান ২০১২ সালের ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয় করে। এরপর তার ঝুলিতে যুক্ত হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘রাজকাহিনী’, ‘ভূত চতুর্দশী’, ‘এসওএস কলকাতা’র মতো জনপ্রিয় সিনেমাগুলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা