কঙ্গনা রানাওয়াত
বিনোদন

যৌন হেনস্তার শিকার হয়েছেন কঙ্গনা!

সান নিউজ ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। ভারতে যে কোনো আলোচিত ঘটনা ঘটলেই সেই বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: থানা নাকি খেলার মাঠ, আলোচনা করে সিদ্ধান্ত

হরহামেশাই খোলামেলা মন্তব্য করে আলোচনায় থাকেন। তবে তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার কারণে বেশিরভাগ সময় বিতর্কের মুখেই পড়তে হয় তাকে।

এবার নিজের একটি তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন কঙ্গনা। জানিয়েছেন, খুব ছোটবেলাতেই যৌন হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী। পাড়ার এক ছেলে তাকে ঘরে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করত।

‘কুইন’ খ্যাত কঙ্গনা অকপটে জানান, তাকে সেই ছেলেটি নিজের ঘরে ডেকে নিয়ে যেত। এরপর জামা খুলিয়ে ছোট কঙ্গনার নগ্ন শরীর দেখত। তখন অবশ্য এসবের মর্ম বুঝতেন না কঙ্গনা। তবে ওই ছেলে ছিল বয়ঃসন্ধিকালে। কঙ্গনার মতো আরও অনেক ছোট মেয়ের সঙ্গে এমনটা করত বলে দাবি অভিনেত্রীর।

আরও পড়ুন: ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

এসব ঘটনার প্রভাব থেকে যায় মেয়েদের মনে। বড় হওয়ার পর যখন বুঝতে পারে, তখন অপরাধবোধে ভুগতে হয়। কঙ্গনার প্রশ্ন, ‘উল্টো সেইসব শিশুদের অপরাধবোধে ভুগতে হয় কেন? শিশুদের এমন সংকটে কেন ফেলে এই সমাজ?’

বর্তমানে ‘লকআপ’ নামের একটি রিয়্যালিটি শো সঞ্চালনা করছেন কঙ্গনা। এই অনুষ্ঠানে টিকে থাকার উপায় হলো নিজের গোপন কথা প্রকাশ করা। প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য কঙ্গনা নিজেও তার গোপন কথা শেয়ার করছেন। সেটার অংশ হিসেবেই প্রকাশ্যে এলো তার শৈশবে হেনস্তা হওয়ার ঘটনা।

এদিকে মুক্তির প্রতীক্ষায় রয়েছে কঙ্গনার নতুন সিনেমা ‘ধাকড়’। এতে দুর্ধর্ষ অ্যাকশন চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি আগামী ২০ মে মুক্তি পাবে।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে

প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াত ২০০৬ সালের থ্রিলার চলচ্চিত্র গ্যাংস্টার-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। তিনি নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, তন্মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এছাড়াও তিনি ৪টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। ফোর্বসের ভারতের ১০০ তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা