ছবি: সংগৃহীত
বিনোদন

বাবা হলেন সিয়াম

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ বাবা হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

আরও পড়ুন: যৌন হেনস্তার শিকার হয়েছেন কঙ্গনা!

সিয়ামের পারিবারিক একটি সূত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, সিয়াম ছেলের বাবা হয়েছেন। তার স্ত্রী ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে সিয়াম আহমেদ জানান, তিনি বাবা হতে যাচ্ছেন। স্ত্রীর পেটে চুম্বনরত একটি ছবি শেয়ার করে সুখবরটি প্রকাশ করেন তিনি। তখন সিয়াম লিখেছিলেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌’।

আরও পড়ুন: বলিউডে আসছেন শচীন কন্যা

প্রসঙ্গত, সিয়াম ‘ভালোবাসা ১০১’ নাটকে আফনানের ভূমিকায় অভিনয় করার মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল পোড়ামন২। তিনি একাধিক নাটকেও অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবনে দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।

আরও পড়ুন: এখনো অনেক কিছু বাকি রয়েছে

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘শান’। এটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে তার নায়িকা পূজা চেরি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা