সাদিয়া জাহান প্রভা
বিনোদন

প্রভা এখন পান বিক্রেতা!

সান নিউজ ডেস্ক: বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন। এবার পান বিক্রেতার চরিত্রে দেখা যাবে প্রভাকে। আসছে ঈদে কয়েকটি নাটকে তাকে দেখা যাবে। এর মধ্যে অন্যতম ‘লাইলি মজনুর পানের দোকান’।

আরও পড়ুন: গরিব বলে বিচার হবে না?

লাল শাড়ি পরে পান বিক্রি করছেন প্রভা। তাও আবার সাধারণ পান নয়, আগুন পান। তার চরিত্রের নাম লাইলী।

নাটকটি রচনা করেছেন সেজান নূর। পরিচালনায় তাইফুর জাহান আশিক। প্রভার বিপরীতে মজনু রূপে থাকছেন দাপুটে অভিনেতা মোশাররফ করিম। এ ছাড়াও আছেন মুকুল সিরাজ, ইকবাল, আনিসুল হক বরুণ, সূচনা শিকদার, আনোয়ার প্রমুখ।

বুধবার (২০ এপ্রিল) নির্মাতা নাটকের টিজার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেল, প্রভা ও মোশাররফ দু’জনেই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। এর মাঝেই নানা হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়।

আরও পড়ুন: আবারও দেব-মিমি জুটি !

‘লাইলি মজনুর পানের দোকান’ প্রযোজনা করেছেন মো. হাবিবুর রহমান। ঈদ উপলক্ষে হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।

আরও পড়ুন: কলকাতার নায়কের সঙ্গে পড়শী

প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা