ছবি: সংগৃহীত
বিনোদন

কলকাতার নায়কের সঙ্গে পড়শী

সান নিউজ ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী দীর্ঘদিন পর আবারও নাটকে অভিনয় করেছেন। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। নাটকটির নাম ‘মারিয়া ওয়ান পিস’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পরিচালক সাজিন আহমেদ বাবু।

আরও পড়ুন: মান্নাকে নিয়ে গান লিখলেন তার স্ত্রী

পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শী যেহেতু গানের শিল্পী, প্রধান চরিত্রে কেমন অভিনয় করে, সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তবে প্রথম শটটা নেওয়ার পর আমি মুগ্ধ।’

পড়শী বলেন, ‘এর আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলাম। তাও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার বিপরীতে। আশা করছি, দর্শকরা আমাকে আপন করেই নেবেন।’

পড়শী এর আগে শামিম আহমেদ রনীর চলচ্চিত্র ‘মেন্টাল’-এ অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করেছেন নাটকেও।

আরও পড়ুন: ফের গাজায় ইসরায়েলি বিমান হামলা

এদিকে ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’র মতো কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়ালের কল্যাণে এ দেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয় ঋষি কৌশিক। এর আগেও তিনি বাংলাদেশের নাটকে অভিনয় করতে দেখা গেছে। সাফা কবিরের সঙ্গে ‘চিলেকোঠার ভালোবাসা’, অপূর্ব-সাবিলা নূরের সঙ্গে ‘ফিজিকস কেমিস্ট্রি ম্যাথ’, তাসনিয়া ফারিণের সঙ্গে ‘এই মন তোমারই’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

‘মারিয়া ওয়ান পিস’ নাটকে পড়শী ও ঋষি কৌশিক ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কা ও মধু তালুকদার।

আরও পড়ুন: নারীর ওড়না ধরে টান কাণ্ডে দুই পুলিশ প্রত্যাহার

জানা গেছে, ‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি এবার ঈদে আরটিভির অনুষ্ঠানমালায় প্রচার হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা