ছবি- সংগৃহীত
বিনোদন

মান্নাকে নিয়ে গান লিখলেন তার স্ত্রী

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ছিলেন মান্না। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এক যুগের বেশি সময় আগে। তবে সম্পর্কের বন্ধনে, ভালোবাসাময় এ পৃথিবীতে এখনো মানুষের অন্তরে তিনি। তাইতো তাকে নিয়ে হয় স্মৃতিচারণ, লেখা হয় রুপালি পর্দার মহাকাব্যের ইতিহাস।

আরও পড়ুন: হল-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান

দুই যুগের দাপুটে এই অভিনেতাকে হারিয়েছেন ঠিকই, তবে তার স্মৃতি অমলিন করে রেখেছেন তার স্ত্রী শেলী মান্না। তার স্মৃতি সংরক্ষণে নিয়েছেন নানা উদ্যোগ। এবার এই অভিনেতাকে নিয়ে লিখলেন একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইবরার টিুপু ও কান্তা।

শেলী মান্না বলেন, আপনজন হারানোর ব্যাথা কথায় ও ভাষায় প্রকাশ যাবে না। মান্নাকে হারিয়েছে অনেক বছর। তার শূন্যতা আমাদের এখনো ভাবায়, এখনো কাঁদায়। মান্না চলে গেলেও তার স্মৃতি আমাদের অন্তরে। তার অসমাপ্ত কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মান্নাকে হারানোর ব্যথা, তার শূণ্যতা নিয়ে এবারই প্রথম একটি গান লিখলাম।

আরও পড়ুন: ফের গাজায় ইসরায়েলি বিমান হামলা

চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা মান্নাকে স্মরণ করা গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। নায়ক মান্নাকে নিয়ে শেলী মান্নার লেখা গানটি মুক্তি পাবে ঈদুল ফিতরের দিন কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে।

এর আগে সম্প্রতি প্রকাশ হয়েছে আসিফ আকবরের কণ্ঠে মান্নাকে নিয়ে একটি গান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা