দেব-মিমি
বিনোদন

আবারও দেব-মিমি জুটি !

সান নিউজ ডেস্ক : কলকাতার সুপারস্টার দেব ও সাংসদ ও অভিনেত্রী মিমি আবারও জুটি বাঁধতে চলেছে এক নতুন সিনেমায়। প্রেমের কথা সিনেমায় দেখা মিলবে তাদের একত্রে ।

আরও পড়ুন: হাইতিতে বিমান বিধ্বস্তে নিহত ৬

যদি এই নিয়ে এখনও কোনও পাকাপাকি কথা হয়নি । তবে ভারতের মধ্যপ্রদেশের এক প্রযোজনা সংস্থার ছবিতে দেখা যেতে পারে এ জুটিকে। প্রযোজনা সংস্থাটির প্রথম বাংলা ছবি এটি।

হৃষিকিংয়ের পরিচালনায় তৈরি হবে এ ছবি। তবে প্রযোজনা সংস্থার কথা অনুযায়ী, এ ছবিতে নায়কের চরিত্রে থাকবেন দেব। জিনিউজের এক প্রতিবেদনে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ছবির শুটিং হবে মধ্যপ্রদেশে। এ প্রথম কোনো বাংলা ছবির পুরো শুটিং হবে মধ্যপ্রদেশে। ইতোমধ্যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে দেবের সঙ্গে। আগামী মাসেই ছবি নিয়ে কলকাতায় মুখোমুখি দেব-মিমির সঙ্গে আলোচনায় বসবে প্রযোজনা সংস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কলকাতার সুপারস্টার হিরো বলতে দেবকে নাকি চেনে এ প্রযোজনা সংস্থা। তাই রোমান্টিক ছবির হিরো হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছে। দেব-মিমি ছাড়াও আরও এক জুটিকে দেখা যাবে ছবিতে। একটি চরিত্রে থাকছেন ওম সাহানি, তবে তার বিপরীতে মধ্যপ্রদেশের কোনো বাঙালি অভিনেতার খোঁজে রয়েছে প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন: আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন বাঁচল...

প্রেম আর মানসিক টানাপড়েনের গল্প উঠে আসবে ছবিতে। দুই কলেজ পড়ুয়া-প্রেম আর কাব্য। একে অপরের প্রেমে পাগল কিন্তু ঘটনাচক্রে কাব্যের বিয়ে ঠিক হয় আইপিএস অফিসারের সঙ্গে। এর পর কি ঘটে তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য।

প্রসঙ্গত, দেব প্রযোজিত ও অভিনীত হইচই আনলিমিটেডে অভিনয় করার কথা ছিল মিমির। কিন্তু রাতারাতি সেই ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তাদের সম্পর্ক নিয়ে শোনা গিয়েছিল নানা জল্পনা। কিন্তু কোনো দিনই একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলেননি তারা। এবার শোনা যাচ্ছে ফের বড়পর্দায় ফিরছে এ জুটি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা