হাসপাতাল থেকে বৃহস্পতিবার বাসায় ফেরেন পরীমনি (ছবি: সংগৃহীত)
বিনোদন

পাঁচদিন পর বাসায় ফিরলেন পরীমনি

বিনোদন ডেস্ক: অনেক দিন ধরে অসুস্থ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। পাঁচদিন হাসপাতালে ভর্তি থাকার পর বৃহস্পতিবার (৩১ মার্চ) বাসায় ফেরেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন পরীমনি নিজেই।

পরীমনি বলেন, ‘৫ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরলাম। শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছি।’

ঢাকাই সিনেমার এ নায়িকা বলেন, ‘শরীর কিছুটা দুর্বল এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে এমন মনে হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে।’

আরও পড়ুন: সুচিত্রা সেন ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্পূর্ণ

পরীমনির অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। এ জন্য প্রায়ই বমি হওয়ার কারণে বেশ কিছুদিন থেকে শরীর দুর্বল ছিল এই অভিনেত্রীর। গেল ২৭ মার্চ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই সময় জানা যায়, বাসায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন এ চিত্র নায়িকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা