রাতে বসছে অস্কার আসর
বিনোদন

রাতে বসছে অস্কার আসর

বিনোদন ডেস্ক : অবশেষে সকল প্রতিকূলতা পেরিয়ে আজ রাতে বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ৯৪তম আসর।

আরও পড়ুন : বুলবুল ছুরিকাঘাতে নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ভোর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে। এছাড়া হটস্টারেও সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।

২৮ মার্চ (আগামীকাল)বাংলাদেশ সময় সকাল ৬টায় এই অনুষ্ঠান প্রচার শুরু হবে। অনুষ্ঠান চলাকালে বিজয়ীদের নাম জানানো হবে টুইটারে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা

এবারের আসরে পুরস্কার ঘোষণা করবেন হ্যালে বেইলি, শন ড্রাডি কম্বস, জেমি লি কার্টিস, উডি হ্যারেলসন, স্যামুয়েল এল জ্যাকসন, শন মেন্ডেস, টাইলার পেরি, ট্রেসি এলিস রস, রুথ ই কার্টার, কেভিন কস্টনার, অ্যাম্হনি হপকিন্স, লিলি জেইমস, ড্রানিয়েল কালুইয়া, জোয়ি ক্রাভিত্স, মিলা কুনিস, লেডি গাগা, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক, লুপিটাহ নিয়ং গোউ, রোজি পেরেজ, ক্রিস রক, নাওমি স্টট, ওয়েসলি স্নাইপস, ইউমা থারম্যান, জন ট্রাভোল্টা ও ইয়হ-জং ইয়ূন।

আরও পড়ুন : শুটার গ্রেফতার

উল্লেখ্য, ৯৪তম এই আসরটির মাধ্যমে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হবেন। তবে সঙ্গে আনতে হবে করোনা নেগেটিভ সনদ।

এছাড়া এবারের অনুষ্ঠানে সঞ্চালকও থাকছেন। সেই তালিকায় রয়েছেন কমেডিয়ান ওয়ান্ডা স্কাইস, অ্যামি সুমার ও অভিনেত্রী রেজিনা হল।

আরও পড়ুন : পুতিন ক্ষমতায় থাকতে পারেন না

চলতি বছর অস্কারে মনোনয়ন পাওয়া ৫টি গানের মধ্যে ৪টি অস্কারের মঞ্চে গাওয়া হবে। এতে পারফর্ম করবেন বিয়ন্সে, বিলি আইলিশ, সেভাস্তিয়ান যাত্রা ও রেবা ম্যাকএনটায়ার।

অস্কারের ৯৪তম এই আসরে সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

আরও পড়ুন : কাতারে ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সর্বাধিক মনোনয়ন পেয়ে এবারের আসরে এগিয়ে রয়েছে দ্য পাওয়ার অব দ্য ডগ (১২), ডুন (১০), বেলফাস্ট (৭), ওয়েস্ট সাইড স্টোরি (৭), কিং রিচার্ড (৬), ডোন্ট লুক আপ (৪), নাইটমেয়ার অ্যালি (৪), ড্রাইভ মাই কার (৪) সিনেমাগুলো।

এছাড়া বিদেশি ভাষার সিনেমায় ভুটানের লুনানা :আ ইয়াক ইন দ্য ক্লাসরুম ও জাপানের ড্রাইভ মাই কার সিনেমা দুটি আলোচনায় রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা