বিনোদন

পরিবারকে সময় দিতে চেয়েছিলেন আমির

সান নিউজ ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট আমির খান বলিউডের এমনই একজন তারকা, যার দীপ্তি বহু বছর ধরে চলচ্চিত্র শিল্পকে আলোকিত করে রেখেছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও স্টেশন মাস্টার লাঞ্চিত

গত দু’বছরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, চলচ্চিত্র জগৎ থেকে অবসর নিয়ে নেবেন। ছেড়ে দেবেন অভিনয়, পরিচালনা, প্রযোজনাও। মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে তার শেষ কাজ হবে লাল সিংহ চড্ডা। কিন্তু ছবিমুক্তির আগে সে সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চাননি আমির। তার ধারণা হয়েছিল, তাতে মানুষের মনে হবে, এই ঘোষণা আসলে তার ব্যবসা করার ফন্দি।

সেই সিদ্ধান্তের কথা তিনি জানান তার পরিবারকে। এত বছর যেই মানুষগুলির সঙ্গে তিনি সময় কাটাতে পারেননি, তাদের জন্যই এই সিদ্ধান্ত তার। অবসর নিয়ে পরিবারকে সময় দেবেন। এমনই ভেবেছিলেন আমির। কিন্তু প্রাক্তন স্ত্রী কিরণ রাও থেকে শুরু করে মেয়ে ইরা খান, কেউ তার সিদ্ধান্তে খুশি হননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির তাদের প্রতিক্রিয়ার কথা জানান। যে সময়ে প্রথম পক্ষের মেয়ে ইরাকে তিনি এই সিদ্ধান্তের কথা বলেন।

ইরার বলেছিল, গত তিন মাসে আমাদের সঙ্গে যতটা সময় কাটিয়েছ, আমার সারা জীবনে এত সময় দাওনি। তাই আলাদা করে আর অবসর নিও না। তার পরে মস্করা করে নিজের বাবাকে বলেছেন, আর পারছি না তোমায় নিতে।

মেয়ের মানসিক অবসাদের কথা উল্লেখ করে আমির বলেন, ইরা এখন ২৩। সারা জীবনে তার নানাবিধ মানসিক সমস্যা হয়েছে। কিন্তু আমাকে কখনওই সে ভাবে পায়নি ইরা। আমার পরিচালকদের স্বপ্ন ভয়, আতঙ্কের কথা জানি আমি। কিন্তু মেয়ের স্বপ্ন, ভয়, আতঙ্কের কথাই জানিনি কোনও দিন। এত বছর পরে সে সব জেনেছি।

আরও পড়ুন: শুটার গ্রেফতার

প্রসঙ্গত, আমির খানের লাল সিং চাড্ডা’র অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আগামী ১৪ এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে সিনেমা মুক্তির দিন পিছিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা