বলিউড বাদশাহর নামে আসছে ওটিটি
বিনোদন

বলিউড বাদশাহর নামে আসছে ওটিটি

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ বলছেন, ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে। এসআরকে প্লাস’ দ্রুতই আসছে। তাহলে নিজের নামেই কি এবার ওটিটি নিয়ে আসছেন শাহরুখ খান?

আরও পড়ুন:বিমানবন্দরের সম্প্রসারণ কাজ দ্রুত করার নির্দেশ

কিং খানের সংক্ষিপ্ত রূপ ‘এসআরকে’ সারা দুনিয়া জানে। আর যেহেতু আসছে ‘এসআরকে প্লাস’ সেটা শাহরুখের নামে না হয়ে উপায় কী?

তাই মিডিয়া জগতের অনেকেই মনে করছেন শাহরুখ ওটিটি নিয়ে আসছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, অবশেষে শাহরুখ খান নিজের ওটিটির ঘোষণা দিলেন, বললেন কিছু একটা হতে যাচ্ছে।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দকে রহস্য রেখে জানিয়েছে, এটা কোনও ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন:ইউক্রেন সফরে যাচ্ছেন ৩ দেশের প্রধানমন্ত্রী

বলিউড ভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডিজনি প্লাস হটস্টারে দ্রুতই আত্মপ্রকাশ করবেন শাহরুখ। সেখানেই এসআরকে প্লাস নামে নতুন ফিচার যুক্ত হতে পারে; দ্রুতই এই প্রসঙ্গে বিস্তারিত ঘোষণা আসবে।

আরও পড়ুন:এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব

এদিকে এমন গুঞ্জনের মাঝে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে মজা করেছেন বন্ধু বলিউড ভাইজান সালমান খান। এক রিটুইটে সালমান খান লিখেছেন, আজকে কি পার্টি তোমার পক্ষ থেকে? নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য শুভকামনা।

আরও পড়ুন:ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন

অপরদিকে নির্মাতা অনুরাগ কাশ্যপ, করণ জোহরসহ অনেকেই শাহরুখকে শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন:তীব্র যানজটে রাজধানীবাসীর নাভিশ্বাস

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ জানুয়ারি শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা