আফসানা মিমি
বিনোদন

ওয়েব সিরিজে আফসানা মিমি

সান নিউজ ডেস্ক: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। প্রথমবারে মতো দেখা তাকে যাবে ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটির নাম ‘নিখোঁজ’। ওয়েব সিরিজটি পরিচালনা করেছে রিহান রহমান। সিরিজটি আগামী ১৭ মার্চ থেকে দেখা যাবে দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

আরও পড়ুন: আমি আদালতের কাছে কৃতজ্ঞ

পরিচালক রিহান গণমাধ্যমকে বলেন, চরকিতে কাজ করে আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমি একটা ভিন্ন গল্প বলার চেষ্টা করেছি। একটা নতুন ধরনের গল্প দর্শকদের উপহার দিতে চেয়েছি। এই সিরিজে একসঙ্গে এতজন গুণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করে আমার সত্যি অনেক ভালো লেগেছে। আশা করি দর্শকদের আমাদের এই ভিন্ন গল্প বলার চেষ্টাটা ভালো লাগবে।

ওয়েব সিরিজটির গল্পে দেখা যাবে একটি ছিমছাম ছুটির দিনে ফারুক আহমেদ তার পরিবারের সঙ্গে দুপুরে খেতে বসেছেন। ঠিক তখন ঘটে এমন এক ঘটনা যা তাদের জীবনকে একদম পালটে দেয়। একদল অচেনা লোক পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ধরে নিয়ে যায় ফারুক আহমেদকে। হতবাক হয়ে যায় পুরো পরিবার ও প্রতিবেশীরা।

এই ঘটনার পর ফারুক সাহেবের মেয়ে সাফিয়া তার নিখোঁজ বাবাকে খুঁজতে থাকে। দিন, সপ্তাহ, মাস, বছর যায়। নিখোঁজ ফারুক আহমেদকে কি খুঁজে পাবে তার সন্তানেরা। এমনই এক ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ নিখোঁজ।

মিমির সঙ্গে এই সিরিজে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মাওলা, খায়রুল বাসার, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ানসহ অনেকে।

আরও পড়ুন: ৫৮ তে পা দিলেন মিস্টার পারফেকশনিস্ট

এরই মধ্যে চরকি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নিখোঁজ-এর টিজার প্রকাশ করেছে। পরিচালক রিহান রহমান এর আগে ওয়েব ফিকশন, টিভিসি তৈরি করলেও নিখোঁজ চরকির জন্য বানানো তার প্রথম সিরিজ।

আগামী ১৭ মার্চ রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে সিরিজ ‘নিখোঁজ’।

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, এ বছরে চরকির প্রথম সিরিজ শাটিকাপ যেমন আওয়াজ তুলেছিল আশা করছি দ্বিতীয় সিরিজ নিখোঁজ দেখেও মানুষ কথা বলবে। নিখোঁজ-এর গল্পই হিরো আপনারা দেখলেই বুঝতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা