বিনোদন

ফের বিয়ের পিঁড়িতে কনিকা

সান নিউজ ডেস্ক : বেবি ডল খ্যাত বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর ফের বিয়ের পিঁড়িতে বসছেন। চলতি বছরের মে মাসে প্রবাসী ব্যবসায়ী গৌতমকে বিয়ে করছেন। বিচ্ছেদের ১০ বছর পর দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করেছে আদালত

গৌতম পেশায় একজন এনআরআই ব্যবসায়ী। জানা গেছে, গৌতম ও কণিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে লন্ডনে। যদিও কণিকা তার এ বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাননি এখনও।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, এক বছর ধরে গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন কনিকা। গত ৬ মাস ধরে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। আগামী মে মাসে লন্ডনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে কোথায় প্রথম গৌতমের সঙ্গে দেখা হয়েছিল তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে একটি শো করতে গিয়ে পরিচয় হয় এ জুটির।

এ বিষয়ে কনিকার সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। কিন্তু বিয়ের খবরটি উড়িয়ে দেন তিনি। বরং মেসেজে একটি হাসির ইমোজি পাঠান। পাশাপাশি কনিকা জানান, আপডেট পেতে ইনস্টাগ্রাম অনুসরণ করুন।

প্রসঙ্গত, সবকিছু ঠিক থাকলে গৌতমের সঙ্গে কনিকার এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামী রাজ চন্দকও ছিলেন একজন প্রবাসী ব্যবসায়ী। ১৯৯৮ সালে তার সঙ্গে বিয়ে হয় কণিকার। তাদের সংসারে রয়েছে তিন সন্তানও। তবে সেই সংসার ভেঙে যায়। ২০১২ সালে রাজের সঙ্গে ডিভোর্স হয়ে যায় এই জনপ্রিয় কণ্ঠশিল্পীর।

আরও পড়ুন: টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণিকা কাপুর। তার কণ্ঠে আলোচিত গানের মধ্যে উল্লেখযোগ্য চিটিয়া কালাইয়া থেকে শুরু করে ছিল গয়ে নয়না। এ ছাড়া তার কণ্ঠের ‘বেবি ডল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় শ্রোতাদের মাঝে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা