চিত্রনায়িকা-অনন্ত জলিল
বিনোদন

১৮ বাবার বাচ্চা মানুষ হয় না

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা , প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল বলেছেন, ১৮ বাবার একটা বাচ্চা কখনও মানুষ হয় না।

আরও পড়ুন: ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

বহুল আলোচিত-সমালোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনকে ঘিরে সিনেমা অঙ্গনে চলমান বির্তকিত সব কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে এ মন্তব্য করেন এই অভিনেতা।

এবারের শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দলাদলি, কাঁদা ছোঁড়াছুড়ির বিষয়টিতে বিরক্ত ও হতাশ হয়েছেন অনন্ত।

নির্বাচন না থাকলে বিএফডিসিতে এসব নোংরামো ঘটত না এবং সিনেমা অঙ্গনের এমন বেহাল দশা হতো না বলেও জানন তিনি।

‘মোস্ট ওয়ান্টেড’ খ্যাত তারকা বলেন, ‘আমাদের সম্মানিত শিল্পী, পরিচালক, প্রযোজক এবং যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন; এমন সদস্যদের নিয়ে একটা কমিটি থাকলে- চলচ্চিত্রের একটা ফাদার থাকতো! কিন্তু এখন ১৮টা সংগঠনের একজন করে সভাপতি মানে ১৮জন বাবা! ১৮ বাবার একটা বাচ্চা কখনও মানুষ হয় না।’

বৃহস্পতিবার ( ৩ মার্চ) নিজের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’-এর গান প্রকাশ উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল।

নির্বাচন ব্যবস্থার ওপরই বিরক্ত এ নায়ক নির্বাচনের উপর সব ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘কোনও কিছু অতিরিক্ত ভালো না। আমি প্রথম থেকেই নির্বাচনের বিপক্ষে। নির্বাচনের কারণে আজকে ইন্ডাস্ট্রির এমন দশা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ জেনারেল নিহত

নিপুণ কিংবা জায়েদ যেই নির্বাচন করুক, সেটা বিষয় নয়। তারা একে অপরকে দোষারোপ করছেন, সেটাও বিষয় নয়। এখানে মূল সমস্যাটাই হচ্ছে নির্বাচন!’

আরও পড়ুন: সয়াবিন নৈরাজ্যে কৃত্রিম সংকট

প্রসঙ্গত, রাজনীতি বা নির্বাচনের মাঠে কখনোই নামবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন অনন্ত জলিল। নিজের ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত থাকেন জানিয়ে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নেননি তিনি।

আরও পড়ুন: রাশিয়া থেকে সার আমদানি

ভোটগ্রহণের দিন তিনি দেশে না থাকলেও সুদূর তুরস্ক থেকে নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা